বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

বিকাশে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট চার্জ এখন ১৪.৯০ টাকা

spot_img

ক্যাশ আউট খরচ কমলো বিকাশে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট খরচ হাজারে ১৪.৯০ টাকা!

টেকভিশন২৪ ডেস্ক : গ্রাহকের লেনদেন আরো সাশ্রয়ী করতে ক্যাশ আউট চার্জ কমালো দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এখন থেকে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪.৯০ টাকা খরচে একটি প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউট করতে পারবেন গ্রাহক। সব সময়ের মতই বিকাশের এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে, গ্রাহককে ক্যাশ আউটের জন্য বাড়তি আর কোন খরচ করতে হবে না।

বিকাশের সাড়ে পাঁচ কোটি গ্রাহকের সবাই ২৫ হাজার টাকা পর্যন্ত কম খরচে ক্যাশ আউট করতে পারবেন। বিকাশ লেনদেনের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৯৫ শতাংশ গ্রাহকই মাসে ২৫ হাজার টাকার মধ্যে ক্যাশ আউট করে থাকেন। সেই বিষয়টিকে বিবেচনায় নিয়েই বিকাশ তার এক দশক পূর্তিতে গ্রাহকের জন্য এই সাশ্রয়ী ক্যাশ আউট চার্জ নিয়ে এসেছে।

সেবাটি পেতে গ্রাহক ক্যালেন্ডার মাস অনুযায়ী একজন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করে নিতে পারবেন। ক্যালেন্ডার মাস শেষ হলে প্রয়োজনমত ‘প্রিয় এজেন্ট’ নম্বর পরিবর্তনও করে নিতে পারবেন তিনি।

‘প্রিয় এজেন্ট’ নম্বর সংযুক্ত করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ক্যাশ আউট আইকন ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। অন্যদিকে *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেনু থেকে ‘প্রিয় নম্বর’ মেনু নির্বাচন করে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করে নেয়ার সুযোগও থাকছে।

https://www.bkash.com/bn/cashout লিংকে ক্লিক করে প্রিয় এজেন্ট নম্বর যুক্ত করার পদ্ধতির বিস্তারিত জানা যাবে।

প্রতিমাসে ২৫ হাজার টাকার চেয়ে বেশি ক্যাশ আউট করার ক্ষেত্রে হাজারে ১৮.৫০টাকা ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে একই হারে চার্জ প্রযোজ্য হবে।

এছাড়া সারাদেশে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রায় ১৫০০টির বেশি এটিএম বুথ থেকে যেকোন সময় প্রয়োজনমত হাজারে ১৪.৯০ টাকায় ক্যাশ আউটের সুযোগ অব্যাহত থাকছে।

দেশের শহরাঞ্চলে কাজ করছেন এমন জনগোষ্ঠি বিশেষ করে গার্মেন্টস সহ বিভিন্ন খাতের শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ নিয়মিত প্রিয়জনের কাছে বিকাশে টাকা পাঠান। অন্যদিকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এই প্রিয়জনেরা তাঁদের সুবিধামত বাড়ির কাছের বিকাশ এজেন্ট থেকেই নিয়মিত ক্যাশ আউট সেবা নিয়ে থাকেন। এখন থেকে কম খরচে বিকাশে ক্যাশ আউট করার সুযোগ তৈরি হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠি সহ সবার জন্য মোবাইল আর্থিক সেবা আরো সাশ্রয়ী হলো।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি