বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
27.3 C
Dhaka

বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনার সার্বিক মূল্যায়নে এডিপি অর্জনে সেরা আইসিটি বিভাগ

আফরোজা সুলতানা: এবছরও আইসিটি বিভাগ প্রথম স্থান দখলে। বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনার সার্বিক মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯৯.৮ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে এ বিভাগ।

২০২০-২১ অর্থবছরের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনার সার্বিক মূল্যায়নেও আইসিটি বিভাগ ১ম স্থান অর্জন করেছে ।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের সার্বিক মূল্যায়নেও ১ম স্থান অর্জন করেছে। উদ্ভাবন কার্যক্রমে এমন নজির স্থাপন করায় আধা-সরকারি পত্রের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রতি বছর মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের দপ্তরের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং মূল্যায়ন নির্দেশিকা প্রণয়ন করা হয়। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়/বিভাগসমূহের উদ্ভাবন কার্যক্রম সরকারের গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে গতিশীল ভূমিকা রাখে।

এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর প্রতিক্রিয়ায় বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানের কারণেই এ সফলতা অর্জন সম্ভব হয়েছে। পৃথিবীর অনেক দেশ থেকে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে আছে। তিনি বলেন বিগত ১৩ বছরে তথ্যপ্রযুক্তি খাতে যথাযথ অবকাঠামো গড়ে তোলা এবং সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের কারণে কোভিড-১৯ মহামারিতেও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আদালত ও সরবরাহ ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়েছে।প্রতিমন্ত্রী এই অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও আইসিটি বিভাগ, সংশ্লিষ্ট সকল দপ্তর ,সংস্থা ও প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীসহ যাদের অক্লান্ত পরিশ্রমে এই অর্জন সম্ভব হয়েছে তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য যে, ২০২০- ২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও তথ্যপ্রযুক্তি বিভাগ এডিপি বাস্তবায়নে সকল মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করে। অর্থ অবমুক্তির ভিত্তিতে এ বিভাগের এডিপি বাস্তবায়নের হার ছিল শতকরা ৯৯ দশমিক ৯২ ভাগ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ মন্ত্রণালয় এবং বিভাগসমূহের মাসিক ভিত্তিতে এডিপি বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি