শনিবার, মে ২, ২০২৬
25 C
Dhaka

বাজেট তথ্যপ্রযুক্তি খাতে সর্বাধিক অগ্রাধিকার চায় দেশের ৫ বাণিজ্য সংগঠন

spot_img

২০২০-২১ অর্থবছরের জন্যে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ৫টি জাতীয় বাণিজ্য সংগঠনের একটি সমন্বিত বাজেট প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ দাখিল করেছে।

এ বিষয়ে ১৪ মে ২০২০ ( বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ সংগঠনগুলো। এতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সভাপতি শহিদ-উল মুনির, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতিএম এ হাকিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সভাপতি ওয়াহিদুর রহমান শরিফ এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার নিজ নিজ সংগঠনের পক্ষে ব্ক্তব্য দেন।

বক্তারা বলেন, করোনা সংকটকালিন সময়ে বিভিন্ন সরকারি/বেসরকারি দাপ্তরিক কার্যক্রমসমূহ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। ঘরবন্দী মানুষ তাদের খাদ্যসামগ্রীসহ জরুরি নানাবিধ পণ্য ও সেবা ঘরে বসেই অনলাইনে ক্রয় করতে পারছে। সরকার পরিচালিত ওয়েবসাইট https://corona.gov.bd/ এর মাধ্যমে করোনা সংক্রান্ত যে তথ্য উপাত্ত নিয়মিত অপডেট এবং মোবাইল অ্যাপস ব্যবহার করে যেসব তথ্য ট্র্যাকিং করা হচ্ছে তাও বিভিন্ন সফটওয়্যার ও আইটি পরিষেবা কোম্পানীগুলো রক্ষণাবেক্ষন করছে। এ ধরনের সংকট মোকাবেলায় তাই প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভুত হচ্ছে। উল্লেখ্য, করোনার মত বৈশ্বিক মহামারীর ফলে গোটা পৃথিবীর সমস্ত ব্যবসা বাণিজ্য ও উদ্যোগ বন্ধ হয়ে গেলেও জরুরি স্বাস্থ্যসেবার মতো বন্ধ হয় নি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতগুলো। বরং মানুষ তাদের বন্ধ হয়ে যাওয়া উদ্যোগ যেমন ই কর্মাস ভিত্তিক ব্যবসা-বাণিজ্য, অনলাইন প্লাটফর্মের সাহায্যে অফিস, দূরবর্তী শিক্ষা, যোগাযোগ, আর্থিক সাহায্য, ডোনেশান ক্যাম্পেইন, তথ্যসেবা, টেলি মেডিসিনের সাহায্যে স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা, বিনোদন ও সামাজিক যোগাযোগ রক্ষা প্রভৃতি চলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতের উপর নির্ভর করেই।

এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে অনলাইন কোর্টের মাধ্যমে কেস নিস্পত্তি করার প্রক্রিয়া।  যেখানে স্বাস্থ্য ও কৃষির পরে অগ্রাধিকার পাওয়ার কথা আইসিটি প্রকল্পগুলোর, সেখানে এই খাতের বরাদ্দকে বাতিল বা সংকুচিত করাটা কতটা যুক্তিযুক্ত হবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট অনেকেই।কল সেন্টারগুলো কেবলমাত্র ৯৯৯ এবং ৩৩৩ মাধ্যমেই গত ২ মাসে প্রায় ৭০ লক্ষ ফোন কলের মাধ্যমে পুলিশ, অ্যাম্বুলেন্সসহ জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে এটা এ খাতের একটি বড় অবদান বলেও সম্মেলনে উল্লেখ করা হয়।পাশপাশি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিয়ে এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলো মানুষের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিয়েছে। এজন্য তাদের সম্মুখযোদ্ধা হিসেবে অভিনন্দন প্রাপ্য বলেও তারা উল্লেখ করেন।

কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট ব্যবসায়িক মন্দা কাটিয়ে উঠতে সরকারের কাছে ইতিপূর্বে অনুদান ও শহজ শর্তে ঋণ চেয়ে সমন্বিতভাবে তথ্যপ্রযুক্তি খাতের এ ৫ সংগঠন আবেদন করে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় । মাননীয় প্রধানমন্ত্রী রপ্তানিমুখি শিল্প, সেবা খাত ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্রায় ৮০ হাজার কোটি টাকার ঋণ প্রণোদনা প্যাকেজ হিসেবে ঘোষণা করলেও এর সুবিধা আমাদের এ খাতের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিতে পারছে না। কারণ ব্যাংকগুলো বলছে, তাদের কাছ থেকে আগে ঋণ নেওয়া না থাকলে কিংবা বাড়ি অথবা জমি মর্টগেজ না রাখলে তাদের পক্ষে লোন দেওয়া সম্ভব নয়। এজন্য এ খাতের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে সহজ শর্তে জামানতবিহীন ঋণ সুবিধা নিতে পারে সেজন্য সরকারকে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, কোম্পানীগুলো ২% সরল সুদে ১ বছর গ্রেস পিরিয়ডসহ ঋণ নিতে পারে সে বিধান থাকা দরকার এ ঋণে। পাশাপাশি আসন্ন জাতীয় বাজেটে তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে সকল মন্ত্রণালয় ও বিভাগ অগ্রাধিকার ভিত্তিতে সরকারের পরিকল্পনা মোতাবেক বিভিন্ন ই-গভর্ণেন্স প্রকল্প বাস্তবায়ন ও সকল প্রকার নাগরিক সেবা অনলাইনে প্রদান করা গেলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ত্বরান্বিত হবে বলে সভায় উল্লেখ করা হয়।

করোনার কারণে সৃষ্ট অর্থনেতিক মন্দা কাটিয়ে উঠতে সরকারের পাশাপাশি দেশের জনসাধারণ তাদের প্রয়োজনে যাতে দেশীয় সফটওয়্যার ও আইটি সেবা ব্যবহারে এগিয়ে আসে সেজন্যে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।একইসাথে আসন্ন বাজেটে সফটওয়্যার ও ITES এর উপর প্রদত্ত আয়কর অব্যাহতির স্বপক্ষে ট্যাক্স এক্সেম্পশন সার্টিফিকেট প্রাপ্তি সহজীকরণ, ITES এর বর্তমান সংজ্ঞায় বাদপড়া বিষয়গুলির অন্তর্ভুক্তি এবং ই-কমার্স ও আইএসপি সার্ভিসকে ITES এর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা এবং ইন্টারনেট সেবায় ৫% ভ্যালু চেইনের অন্যান্য (আইটিসি, আইআইজি ও এনটিটিএন) খাতে ১৫% ভ্যাট এর পরিবর্তে ০% করা, ই-কমার্স খাতকে কর্পোরেট কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট থেকে অন্তত আগামী ৩ বছরের জন্য অব্যাহতি প্রদান এবং ব্যাংক ঋণ ও জাতীয় রাজস্ব বোর্ডের জন্য ই-কমার্স এর একটি পৃথক সংজ্ঞায় সংজ্ঞায়িত করার জন্যও সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করা হয়।

করোনার কারণে সৃষ্ট অর্থিক সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন মন্ত্রণালয়ে আইটি সেক্টরের প্রতিষ্ঠানসমূহের যেসব বিল আটকে রয়েছে সেগুলো অতি দ্রুততার সাথে পরিশোধের বিষয়েও সরকারের প্রতি অনুরোধ জানান নেতৃবৃন্দ।

এই সপ্তাহের জনপ্রিয়

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ; মুনাফা কিছুটা কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি