সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
33 C
Dhaka

বাক্কো সদস্য ফিফোটেক’র অ্যাসোসিও আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি অ্যাওয়ার্ড-২০২২ জয়

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিখাতে অবদান রাখায় ‘এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি অ্যাওয়ার্ড, ২০২২’ জয় করেছে দেশের অগ্রগামী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সদস্য ফিফোটেক।

শুক্রবার, ২৮ অক্টোবর সিংগাপুরের ‘রিসোর্টস ওয়ার্ল্ড সেনতোসা কনভেনশন সেন্টার’-এ অনুষ্ঠিত ‘অ্যাসোসিও ওয়ার্ল্ড সামিট’ অনুষ্ঠানে বিজয়ীর হাতে সম্মাননা পদক তুলে দেন অ্যাসোসিও চেয়ারম্যান ডেভিড ওয়াং এবং অ্যাসোসিওর সাবেক চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি। ফিফোটেকের প্রতিষ্ঠাতা ও বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন তাঁর ভাই গোলাম কিবরিয়া সুমন।

একই অনুষ্ঠানে ‘ব্রডব্যান্ড ইন্টারনেট ট্যারিফ, একদেশ–একরেট’ চালু করার জন্য ‘অ্যাসোসিও টেক এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পায় বিটিআরসি। এছাড়াও এবার অ্যাসোসিও পুরস্কার জিতেছে ডায়াবেটিক সমিতি। বাংলাদেশ থেকে বিটিআরসি, ফিফোটেক, বারডেম, ডিওআইসিটি এই ৪টি প্রতিষ্ঠান মনোনীত হয়েছিল প্রাথমিকভাবে।

বাংলাদেশের বিপিও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য ও বিশ্বস্ত নাম ‘ফিফোটেক’। গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আইটি ও তথ্যপ্রযুক্তিগত সকল সেবাই এখানে প্রদান করা হয়। ২০১৪ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সদস্য হয় ফিফোটেক এবং যথার্থ  সাফল্যের সঙ্গেই এতবছর ধরে শিল্প দক্ষতা ও বৈশ্বিক সংযোগ সমন্বয়ের মাধ্যমে সকল ধরনের বিপিও পরিষেবা প্রদান করে আসছে। দেশ ও দেশের বাইরে মানসম্মত, উন্নত ও প্রতিযোগিতামূলক  বিপিও পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন গ্লোবাল বিপিও অ্যালায়েন্স (জিবিএ)’ এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। বিশ্বমানের অবকাঠামো দ্বারা সুসজ্জিত ফিফোটেক বছরজুড়ে সপ্তাহের প্রতিটি দিন ২৪ ঘণ্টাব্যাপী পরিষেবা প্রদান করে।

উল্লেখ্য, এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) হলো একটি আইসিটি ফেডারেশন, যা এশিয়া প্যাসিফিকজুড়ে ২৪টি অর্থনীতির প্রতিনিধিত্বকারী আইসিটি অ্যাসোসিয়েশন দ্বারা সংগঠিত। এই সংগঠনটি ১৯৮৪ সালে টোকিও, জাপানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি এশিয়া ও ওশেনিয়ায় সবচেয়ে সক্রিয় আন্তর্জাতিক আইসিটি ট্রেড অর্গানাইজেশন। এই সংগঠন দশ হাজারের বেশি আইসিটি কোম্পানিকে সংগঠিত করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি