বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

লক্ষ নিবন্ধের মাইলফলক অতিক্রম করলো বাংলা উইকিপিডিয়া

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইনের বৃহত্তম বিশ্বকোষ উইকিপিডিয়ার বাংলা সংস্করণ বাংলা উইকিপিডিয়া আজ (শুক্রবার) ২৫ ডিসেম্বর এক লক্ষ নিবন্ধের মাইলফলক অতিক্রম করেছে। ২০০৪ সালের ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার প্রায় ১৬ বছর ১১ মাসের মাথায় এ অর্জন করলো বাংলা উইকিপিডিয়া।

মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা জিমি ওয়েলস বিনামূল্যে সকলের জন্য তথ্য নিশ্চিত করার লক্ষ্যে একটি অনলাইন জ্ঞানভাণ্ডার হিসেবে ২০০১ সালে উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেন। ল্যারি স্যাঙ্গার এর নামকরণ করেন। শুরুর মূলমন্ত্র ছিল, “ভাবুনতো এমন এক পৃথিবীর কথা যেখানে সমস্ত জ্ঞানে সব মানুষের থাকবে অবাধ প্রবেশাধিকার। এটিই আমাদের প্রতিশ্রুতি।” প্রথমে ইংরেজি সংস্করণ দিয়ে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে অন্যান্য ভাষায়ও উন্মুক্ত জ্ঞানের এ মাধ্যম চালু হয়। ২০০৪ সালে বাংলাসহ আরও প্রায় ৫০টি ভাষা এতে যুক্ত হয়। যে কোন বিষয় সম্পর্কে তথ্য জানার জনপ্রিয় এই ওয়েবসাইটটি বর্তমানে প্রায় ৩১০টিরও অধিক ভাষায় বিদ্যমান রয়েছে।

বাংলা উইকিপিডিয়া প্রতি মাসে বিশ্বব্যাপী আড়াই কোটিরও বেশি মানুষ পড়ে থাকেন। গড়ে হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রতিমাসে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখেন। জীবনী, বিজ্ঞান, চলচ্চিত্র, ইতিহাস সহ জ্ঞান-বিজ্ঞানের সকল শাখা সম্পর্কেই তথ্য রয়েছে এখানে। ইন্টারনেট সংযোগ আছে এমন যে কেউ যেকোনো স্থান থেকে এই তথ্য আহরণ করতে পারেন, একই সাথে অবদানও রাখতে পারেন।

উইকিপিডিয়ায় প্রতিষ্ঠার শুরু থেকেই বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবকেরা অবদান রাখতে শুরু করেন। কিছু সহজ নীতিমালা মেনে যে কেউ অবদান রাখতে পারেন এই বিশ্বকোষে। উইকিপিডিয়ায় কোনো বিষয়ের ওপর লেখা একটি নিবন্ধ একাধিক অবদানকারী মিলে সম্পূর্ণ করেন। বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় গড়ে প্রতিমাসে প্রায় ১৫০০-এর অধিক নতুন নিবন্ধ তৈরি করেন এই স্বেচ্ছাসেবকেরা। ২০০৪ সালে যাত্রা শুরুর প্রায় ১৩ বছরের মাথায় ২০১৭ সালে অর্ধলক্ষ নিবন্ধ অর্জন করে বাংলা উইকিপিডিয়া। এর তিন বছরের মাথায় এক লক্ষ নিবন্ধের মাইলফলক প্রমাণ করে বাংলা উইকিপিডিয়ায় নতুনদের অংশগ্রহণ ক্রমবর্ধমান।

উল্লেখ্য, উইকিমিডিয়া ফাউন্ডেশন নামে যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক সংস্থা বিশ্বব্যাপী উইকিপিডিয়ার তত্ত্বাবধান করে থাকে। বাংলাদেশে উইকিপিডিয়া নিয়ে কাজ করছে ‘উইকিমিডিয়া বাংলাদেশ’, যারা উইকিপিডিয়ার শিক্ষামূলক কাজ প্রচার, প্রসার ও এ সম্পর্কে সকলকে জানাতে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, নিবন্ধ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রতিযোগিতা, উইকিমিডিয়া প্রকল্পে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সচেতনতা কর্মসূচি এবং সম্মেলনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনকে ত্বরান্বিত করতে এ বছরের আগস্টে উইকিমিডিয়া বাংলাদেশ ‘লক্ষ্য এবার লক্ষ’ নামে একটি নিবন্ধ প্রতিযোগিতার ক্যাম্পেইন শুরু করে। এ প্রতিযোগিতার মাধ্যমে অবদানকারীগণ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, চলচ্চিত্র ও খেলাধুলা বিষয়ক ১ হাজার ৬ শত’র বেশি নিবন্ধ তৈরি করেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি