বুধবার, অক্টোবর ৭, ২০২৬
29.8 C
Dhaka

বাংলালিংক গ্রাহকরা দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-তে পাবেন আকর্ষণীয় মূল্যছাড়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বাংলালিংক ‘অরেঞ্জ ক্লাব’ সদস্যরা এই দুই হোটেলে আকর্ষণীয় মূল্যছাড় উপভোগ করতে পারবেন। ‘অরেঞ্জ ক্লাব’ হল বাংলালিংক-এর একটি লয়্যালটি প্রোগ্রাম, যেটির মাধ্যমে বাংলালিংক-এর বিশেষ গ্রাহকদেরকে শীর্ষ স্থানীয় ব্র্যান্ডগুলো থেকে বিভিন্ন আকর্ষণীয় সুযোগ দেওয়া হয়ে থাকে।  

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা দ্য ওয়েস্টিন ঢাকা-এর  দ্য সিজনাল টেস্টস-এর বুফে, আ লা কার্টে ফুড ও বেভারেজের উপর ১৫ শতাংশ মূল্যছাড় উপভোগ করতে পারবেন। প্রেগো ও ডেইলি ট্রিটস-এর আ লা কার্টে ফুড ও বেভারেজের উপরও একই মূল্যছাড় প্রযোজ্য হবে। এছাড়াও ওয়েস্টিন ওয়ার্কআউট-এর বার্ষিক সদস্যপদ ও সকালের নাস্তাসহ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারে হোটেলটির রুম ভাড়ার ক্ষেত্রেও এই মূল্যছাড় দেওয়া হবে। গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন মাইবিএল অ্যাপ বা “BLWESTIN” লিখে ৫৬৭৮ এ পাঠানোর মাধ্যমে।শেরাটন ঢাকা অরেঞ্জ ক্লাব সদস্যদের গার্ডেন কিচেন-এর বুফে, আ লা কার্টে ফুড ও বেভারেজের উপর ১৫ শতাংশ  ছাড় দিচ্ছে। ইউমি রেস্টুরেন্ট, ডেইলি ট্রিটস ও টোস্টিনা-এর আ লা কার্টে ফুড ও বেভারেজের উপরও একই পরিমাণ মূল্যছাড় পাওয়া যাবে। এছাড়াও অরেঞ্জ ক্লাবের সদস্যরা শেরাটন ফিটনেস সেন্টার-এর বার্ষিক সদস্যপদের  উপর ১৫ শতাংশ ছাড় পাবেন। গ্রাহকরা এই অফারটি উপভোগ করতে পারবেন মাইবিএল অ্যাপ বা “BLSRTON” লিখে ৫৬৭৮ এ পাঠানোর মাধ্যমে। বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, “দ্রুততম ফোরজি নেটওয়ার্কের মাধ্যমে আমাদের সবচেয়ে লয়্যাল গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, এই চুক্তির ফলে বাংলালিংক গ্রাহকরা দি ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-তে লাইফস্টাইলের বিভিন্ন ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন।”  শেরাটন ঢাকা ও দ্য ওয়েস্টিন ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার স্টিফেন ম্যাসে বলেন, “বাংলালিংক-এর সাথে চুক্তিটি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অরেঞ্জ ক্লাবের সদস্যরা এখন বাংলাদেশের দুইটি শীর্ষ হোটেল দি ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা-তে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। খাবার, পানীয় ও জিমের মেম্বারশিপসহ হোটেলটির রুম ভাড়ার উপরও তারা পাবেন আকর্ষণীয় মূল্য ছাড় । আমরা বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের আমাদের আতিথেয়তা উপভোগের জন্য স্বাগত জানাতে প্রস্তুত।” বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ ও শেরাটন ঢাকা ও দ্য ওয়েস্টিন ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার স্টিফেন ম্যাসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জেইন জামান ও ইউএইচআরএল (দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা ও প্রিমিয়াম রেসিডেন্স হানসা-এর স্বত্বাধিকারী কোম্পানি) এর চিফ এক্সিকিউটিভ অফিসার  শাখাওয়াত হোসেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি