শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
26.1 C
Dhaka

বর্তমান সংকটপূর্ণ সময়ে বাংলাদেশ অন্যান্য অনেক দেশের থেকে অনেক ভালো অবস্থানে রয়েছে – সালমান এফ রহমান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে রাজধানীর ওয়েস্টিনে অনুষ্ঠিত হলো “অ্যানাটমি অব এ ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস” শীর্ষক বিএমসিসিআই পাওয়ারলাঞ্চ। উক্ত ব্যবসায়িক সেমিনারে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং বাংলাদেশস্থ মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোঃ হাশিম উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআই পরিচালক সৈয়দ আলমাস কবীর। সেমিনারে সাম্প্রতিক বৈশ্বিক আর্থিক সংকটে বাংলাদেশের জন্য করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে মালয়েশিয়া চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই পরিচালক সৈয়দ আলমাস কবীর বলেন, আজকের সভার মূল উদ্দেশ্য সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ এবং বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান। পাশাপাশি ব্যবসায়ী সংগঠনগুলো অর্থনৈতিক সংকট উত্তরণে ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশস্থ মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোঃ হাশিম বলেন, একটি ভ্রাতৃপ্রতিম জাতি এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগী হিসেবে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বন্ধন অত্যন্ত সুদৃঢ়। তিনি বাংলাদেশের প্রতি মালয়েশিয়া সমর্থন অব্যাহত আছে বলে জানান। তিনি বিএমসিসিআইয়ের সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বিশেষ অতিথি এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দিন বিনিময় হার স্থিতিশীল করার জন্য ব্যাংকের উচ্চ সুদ আরোপ করা সঠিক নয় বলে মনে করেন। এর ফলে এসএমই খাত এবং অন্যান্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সংকটে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

সেমিনারে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এমন সময়োপযোগী সভা আয়োজনের জন্য মালয়েশিয়া চেম্বারের সভাপতি আলমাস কবীরকে ধন্যবাদ জানান। তিনি তাঁর বক্তব্যে মুদ্রার অবমূল্যায়নের প্রবণতা স্থিতিশীল করতে রপ্তানি বহুমুখীকরণ এবং আমদানি কমানোর ওপর জোর দেন। মাননীয় প্রধানমন্ত্রী মহামারী সময়ে অর্থনৈতিক সংকট রক্ষার জন্য সক্রিয় উদ্যোগ নিয়েছেন এবং ডলারের দাম যখন আকাশচুম্বী হতে শুরু করেছিল তখনই তিনি তা গ্রহন করেছিলেন। বর্তমান সংকটপূর্ণ সময়ে বাংলাদেশ অন্যান্য অনেক দেশের থেকে অনেক ভালো অবস্থানে রয়েছে। আমাদের বিদ্যমান সমস্যাগুলি খুব শীঘ্রই সমাধান করা হবে বলে তিনি আশাবাদী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ড আহসান এইচ মানসুর ও পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ক্লাইন্টস ও মার্কেট লীড মামুন রশীদ। সেমিনারে শতাধিক দেশবরেণ্য অর্থনীতিবিদ, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন এবং আলোচনায় অংশ নেন।  

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি