বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
27 C
Dhaka

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ২০২০-২১ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার ঘোষনা

টেকভিশন২৪ ডেস্ক : বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ২০২০-২১ অর্থ বছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন উপ-পরিচালক নরোত্তম পাল এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী আনোয়ার হোসেন। সামাজিক দূরত্ব বজায় রেখে আজ (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত মাসিক সমন্বয় সভায় অনাড়ম্বরভাবে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

জাতীয় শুদ্ধাচার কৌশল-এর ২.১.৩ অনুচ্ছেদের ৪ নম্বর ক্রমিকে শুদ্ধাচার চর্চার জন্য নির্বাহী বিভাগের কর্মচারীদের প্রণোদনা ও পারিতোষিক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার কর্ম-পরিকল্পনায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য শুদ্ধাচার পুরস্কার প্রদানের কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকার ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭’ প্রণয়ন করেছে। নীতিমালায় পুরস্কার প্রদানের ক্ষেত্রে গ্রেড-১ হতে গ্রেড-১০ ভুক্ত একজন এবং গ্রেড-১১ হতে গ্রেড-২০ ভুক্ত একজন কর্মচারী নির্বাচনের নির্দেশনা দেয়া হয়েছে। এক্ষেত্রে যোগ্য কর্মচারী নির্বাচনের জন্য সুনির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতি রয়েছে। সার্বিক মূল্যায়নে গ্রেড ১-১০ ভুক্ত উপ-পরিচালক (অপারেশন এন্ড মেইন্টেন্যান্স) নরোত্তম পাল সর্বোচ্চ ৯৭ নম্বর এবং গ্রেড ১১-২০ ভুক্ত আনোয়ার হোসেন সর্বোচ্চ ৯২ নম্বর পেয়ে ২০২০-২০২১ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হন। গত ০৬ জুন এ সংক্রান্ত একটি আদেশ জারি হয়।

সভায় ডা. বিকর্ণ কুমার ঘোষ বলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ একটি নবীন সংস্থা। ২০১০ সালের আজকের এই দিনে এই প্রতিষ্ঠানটি যাত্র শুরু করে। এ সংস্থার সকল পর্যায়ের কর্মচারী স্ব স্ব দক্ষতা ও যোগ্যতা অনুসারে অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে আসছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ক্রমশ অগ্রগতি সাধিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রবর্তিত শুদ্ধাচার চর্চার জন্য পুরস্কার প্রদানের ফলে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সকল পর্যায়ের কর্মচারী শুদ্ধাচার চর্চাসহ আরো নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি।

এবারে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত উপ-পরিচালক নরোত্তম পাল বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ প্রবর্তিত শুদ্ধাচার চর্চার জন্য পুরস্কার পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। এই পুরস্কার আমার প্রতিষ্ঠানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে আরো বেশি উজ্জিবিত করবে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করায় আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি