রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

দেশীয় পাখি খাঁচায় আটকে বিজ্ঞাপন, গ্রামীণফোনের বিরুদ্ধে বন বিভাগের মামলা

টেকভিশন২৪ ডেস্ক : বুধবার (৩০ জুন) বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা। বৃহস্পতিবার (১ জুন) সকালে বাংলাভিশন ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী।

তিনি জানান, গ্রামীণফোনের ওই বিজ্ঞাপনে দেশীয় টিয়া পাখি প্রদর্শন করে বন্যপ্রাণী অপরাধে উৎসাহ দেওয়া হয়েছে। যা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পক্ষ থেকে আইনটির ৩৮(২), ৪১ ও ৪৬ নম্বর ধারায় গ্রামীনফোন লিমিটেডকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে, গ্রামীণফোনের তৈরি করা বিজ্ঞাপনটি প্রচার হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। প্রাণীপ্রেমীরা অভিযোগ তোলেন গ্রামীণফোনের এই বিজ্ঞাপনে পাখি শিকার ও খাঁচায় আটকে রাখাকে উৎসাহিত করা হয়েছে। এতে দেশে বন্য পাখি শিকারসহ বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের হার বাড়তে পারে। তাই দ্রুত গ্রামীণফোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিষয় নিয়ে বুধবার (৩০ জুন) প্রতিবেদনও প্রকাশ করে বাংলাভিশন ডিজিটাল।

গ্রামীণফোন-এর প্রচার করা বিজ্ঞাপনটিতে দেখা যায়, এক বাবা তার শিশুর জন্য খাঁচায় আটকানো একটি টিয়া পাখি নিয়ে আসেন। পাখিটির সংগে প্রথমে বাসার পালিত কুকুরের বৈরি সম্পর্ক তৈরি হলেও শেষ পর্যায়ে মেয়েটি প্রাণী দু’টির মাঝে আলোচনার মাধ্যমে সমাধান করে দেয়। দু’টি প্রাণীর সংগে মেয়েটির কথা বলাকে উদাহরণ করে প্রতি সেকেন্ড ১ পয়সায় কথা বলার অফার প্রচার করে গ্রামীণফোন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি