রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

আইটি ক্যারিয়ারের ভবিষ্যৎ এবং সম্ভাবনা দেখালো “বাংলাদেশ ইনোভেশন ফোরাম”

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় “বাংলাদেশ ইনোভেশন ফোরাম“ এর উদ্যোগে হয়ে গেলো ভবিষ্যৎ এর ৫টি আইটি ক্যারিয়ার নিয়ে আলোচনা।  ১২ই মার্চ ঢাকার ভিশন ২০২১ টাওয়ার-০১ এ এই সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রায় শতাধিক প্রযুক্তি প্রেমী তরুণ- তরুণী এই আয়োজনে অংশ নেন। মূলত ভবিষ্যতে আইটি ইন্ডাস্ট্রি কোন দিকে যাবে, পৃথিবীতে আইটি ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা , বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রির সম্ভাবনা এবং করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে ভবিষ্যতে আইটি ইন্ডাস্ট্রিতে ৫টি সেক্টরের অপার সম্ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।

সেমিনারে মূল বক্তা হিসেবে ছিলেন ব্রেইন স্টেশন-২৩ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, রাইসুল কবির। আয়োজনে গেস্ট অফ অনার  হিসেবে উপস্থিত ছিলেন বাংলা নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ডট কম এর সম্পাদক মহিউদ্দিন সরকার।

রাইসুল কবির তাঁর বক্তব্যে বলেন – “ ভবিষ্যৎ পৃথিবীতে প্রযুক্তি হবে মূল হাতিয়ার।

বিগত সময়ের তথ্য উপাত্ত বিশ্লেষন সাপেক্ষে আমরা একটা সিদ্ধান্তে পৌছাতে সহজেই পেড়েছি এবং সেটা হচ্ছে সময়ের সাথে সাথে পৃথিবী প্রযুক্তির দিকে আরো ঝুঁকবে। এক দশকের মাঝেই পৃথিবীতে বড় বড় বিলিয়ন ডলার কোম্পানিতে স্থান পেয়েছে আইটি কোম্পানিগুলো। আগামীতে জায়ান্ট কোম্পানির প্রায় সিংহভাগই থাকবে প্রযুক্তি নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলো। আইটি সেক্টর এমন একটি সেক্টর এখানে আপনি দক্ষ হলে সারা পৃথিবী আপনার জন্য উন্মুক্ত। বাংলাদেশে ইতিমধ্যেই আইটি প্রফেশনালস বাড়ছে এবং আগামীতে এর প্রয়োজন আরো বাড়বে। তাই ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে এখন থেকেই , আর মনে রাখতে হবে এখন কার শিল্প বিপ্লব মূলত প্রযুক্তির বিপ্লবই হবে”।

রাইসুল কবির সবাইকে কোন না কোন একটি বিষয়ে প্রযুক্তিগত ভাবে দক্ষ হবার জন্য সবাইকে আহবান জানান।

গেস্ট অফ অনার এর বক্তব্যে ঢাকা পোস্ট ডট কম এর সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন – “সবাই একটি সফল ক্যারিয়ার চায়। তবে এর জন্য লাগে দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম ও ইচ্ছাশক্তি। কিন্তু সবাই বড় স্বপ্ন দেখতে পারে না আবার দেখলেও অনেক প্রতিবন্ধকতা এসে দাঁড়ায়। কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থাকলে কোন ইচ্ছাই অসম্ভব নয়”।

তিনি বলেন-আজকের আয়োজনের পর আমি আশা করি যারা আইটি প্রফেশনালস হিসেবে এখানে উপস্থিত আছেন তাঁরা নিজেদের করনীয় সম্পর্কে পরিস্কার ধারণা পেয়ে নিজেদের প্রস্তুত করবে। তিনি আশা প্রকাশ করেন এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে “ বাংলাদেশ ইনোভেশন ফোরাম” ।

সভাপতির বক্তব্যে ইনোভেশন ফোরাম এর প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন – “ প্রযুক্তি এবং জীবন এখন একে অন্যের পরিপূরক হয়ে গিয়েছে। এমন কোন কাজ নেই যেটিতে এখন প্রযুক্তির ছোঁয়া নেই। আমরা চাই ,আমাদের দেশের তরুণরা আইটি সেক্টরে বেশী বেশী আসুক এবং নিজেদের যোগ্যতার প্রমাণ দিক। আমাদের এই আয়োজনের মাধ্যমে সচেতনতা যেমন তৈরি হবে ভবিষ্যতের আইটি দুনিয়া নিয়ে ঠিক তেমনি ধীরে ধীরে সবাই নিজেকে প্রস্তুত করা শুরু করবে। “

সেমিনারটির আয়োজনে সহযোগী হিসেবে ছিলো আইটি কোম্পানি প্রাইডসিস আইটি লিমিটেড এবং গেম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান রাইজ আপ ল্যাবস লিমিটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি