সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
25.7 C
Dhaka

বাংলাদেশে ৪ সেরা ফ্ল্যাগশিপ ফোন

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের ধারাবাহিকতায় মানুষ এখন তথ্য-প্রযুক্তি এবং যোগাযোগের মাধ্যমগুলো সম্পর্কে অনেক বেশি সচেতন। নতুন নতুন উদ্ভাবন ও সেরা প্রযুক্তি’র মাধ্যমে দ্রুততর যোগাযোগ রক্ষা করাই এখন সবার অন্যতম লক্ষ্য ।

এজন্যে পরস্পরের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম স্মার্টফোনের চাহিদাও এখন আরও অকল্পনীয়ভাবে বেড়েছে। এমনকি মহামারী করোনা’র প্রকোপ শুরু হবার পর, এখন সাধারণ স্মার্টফোনের পাশাপাশি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের চাহিদাও ব্যাপক হারে বেড়েছে বলে জানাচ্ছেন বাজার বিশ্লেষকরা ।

ফ্ল্যাগশিপ স্মার্টফোন হলো কোনো ব্রান্ডের, তাদের নিজস্ব যেকোনো একটি  নির্দিষ্ট সিরিজের সবচেয়ে উন্নত ও সেরা প্রযুক্তির অত্যাধুনিক স্মার্টফোন। তাই রুচি ও প্রয়োজনের সঙ্গে আর্থিক সঙ্গতি থাকলেই এখন গ্রাহকদের প্রথম পছন্দ ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন। এই মুহূর্তে বাংলাদেশের বাজারে থাকা সেরা চারটি (৪ টি ) স্মার্টফোন নিয়ে আমাদের আজকের আয়োজন।

আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স: আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স; কোম্পানিটির সবচেয়ে উন্নত ও শক্তিশালী স্মার্টফোন। স্মার্টফোন দু’টিতে আইওএস ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়াও স্মার্টফোন দু’টিতে ৫.৮ ইঞ্চি এবং ৬.৫ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে যুক্ত করা হয়েছে। ফোনের ভেতরে রয়েছে এ১৩ বায়োনিক চিপ।

এ দুটি ফোনে পানি বা ধূলোতে কোনো সমস্যা হবে না বলে জানাচ্ছে কোম্পানিটি। স্মার্টফোন দু’টির পেছনে তিনটি ও সামনে একটি ক্যামেরা আছে । সামনের ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের (এমপি)। আর পেছনের ক্যামেরাগুলো যথাক্রমে ১২ এমপি’র প্রাইমারি ক্যামেরা, ১২ এমপি’র ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ১২ এমপি’র টেলিফটো ক্যামেরা। ৬৪ জিবি স্টোরেজের আইফোন ১১ প্রো’র দাম ৮৪ হাজার ৯১৫ টাকা। তবে, ২৫৬ জিবি ও ৫১২ জিবি’র সংস্করণগুলো কিনতে খরচ হবে ৯৭ হাজার ৬৬৫ টাকা। এদিকে আইফোন ১১ প্রো ম্যাক্সের ৬৪ জিবি ভেরিয়েন্টের দাম ৯৩ হাজার ৪১৫ টাকা। আবার ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভেরিয়েন্ট কিনতে লাগবে এক লাখ ছয় হাজার ১৬৫ টাকা।

ভিভো এক্স৬০প্রো: চলতি বছর ২০২১- এ দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তালিকায় অন্যতম একটি নাম ভিভো এক্স৬০প্রো। কারণ, ভিভো এক্স৬০প্রো’তে কিছু দুর্দান্ত প্রযুক্তি যুক্ত করা হয়েছে- যা অন্যান্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোনে সচরাচর থাকেনা । এই স্মার্টফোনে ভিভো ও কার্ল জেইসের যৌথ প্রকৌশলে তৈরি মোবাইল ইমেজিং সিস্টেম যুক্ত করা হয়েছে। চমৎকার লেন্সের  জন্যে ফোনের ক্যামেরাটি পেশাদার মানের ফটোগ্রাফি এবং ভিডিও নিতে সক্ষম। ছবি তোলা বা ভিডিও করতে গেলে প্রায়ই মোবাইলের ক্যামেরা কেঁপে গিয়ে ঝাপসা হয়ে ওঠে, যা এড়াতে ভিভো এক্স৬০প্রো’তে যুক্ত করা হয়েছে গিম্বল স্টেবিলাইজেশন ২.০ প্রো প্রযুক্তি। ১২ জিবি র‌্যামের সঙ্গে ভিভো এক্স৬০প্রো’তে রয়েছে ২৫৬ জিবি’র রম এবং ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং  সুবিধা ।

পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানে ভিভো এক্স৬০প্রো বেশি জনপ্রিয় হয়েছিলো এর ক্যামেরার ফিচারগুলোর জন্যেই। বাংলাদেশে ভিভো এক্স৬০প্রো’র মূল্য ৬৯ হাজার ৯৯০ টাকা। উল্লেখ্য, বাংলাদেশে এটিই ভিভো’র প্রথম এক্স সিরিজ এবং হাই-এন্ডের স্মার্টফোন।

স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই: স্যামসাং গ্যালাক্সি এস২০ এ্ফই’তে রয়েছে ৩২ এমপি’র একটি সেলফি ক্যামেরা। কোয়াড ক্যামেরা হিসেবে স্মার্টফোনটিতে রয়েছে ১২ এমপি’র আলট্রা ওয়াইড, ১২ এমপি’র ওয়াইড এবং ৮ এমপি’র টেলিফটো লেন্সযুক্ত ক্যামেরা। ৪৫০০ এমএএইচ ব্যাটারির সক্স্গে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই’তে রয়েছে এক্সিনোস ৯৯০ প্রসেসর। ৬/৮ জিবি র‌্যামের সঙ্গে স্যামসাং গ্যালাক্সি এস২০ এ্ফই’তে রয়েছে ১২৮/২৫৬ জিবি রম। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এস২০ এ্ফই এর মূল্য ৬৪ হাজার ৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি