বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
35.4 C
Dhaka

বাংলাদেশে ‘ট্রান্সপোর্ট সেফটি অ্যালায়েন্স’ গঠন করলো উবার

টেকইকম ডেক্স : সর্বোচ্চ পরিমাণ সুরক্ষা নিশ্চিত করে এই দুর্যোগ মুহূর্তে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে ডিবিএল ফার্মা, যান্ত্রিক, ডেটল (রেকিট বেনকিসার) এবং ফ্রেশ টিস্যু-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে ট্রান্সপোর্ট সেফটি অ্যালায়েন্স (টিএসএ) গঠন করলো উবার। আরও নিরাপদ উবার রাইড নিশ্চিত করার লক্ষ্যে গঠিত এই টিএসএ গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একই সাথে চালকদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী সরবরাহ করবে।

এই কর্মসূচির অংশ হিসেবে উবার এবং জোটের সহযোগীরা যান্ত্রিক-এর ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে চালকদেরকে স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী যেমন মাস্ক, সাবান, টিস্যু এবং স্যানিটাইজার প্রদান করবে। চালকদেরকে ফ্রেশ টিস্যু বক্স এবং রেকিট বেনকিসার বিনামূল্যে ডেটল সাবান সরবরাহ করবে।

গত এপ্রিলে ডিবিএল ফার্মা ক্র্যাক প্লাটুন নামে একটি অফলাইন প্রজেক্টের পৃষ্ঠপোষকতা করে যার উদ্যোগে উবার চালকদের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য বিনামূল্যে পরিবহণ সুবিধা এবং পিপিই সরবরাহ করা হয়েছিল। এবার চালকদের মাস্ক প্রদান করবে ডিবিএল।

টিএসএ গঠনের বিষয়ে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, “এই পরিস্থিতিতে  অর্থনীতি সচল রাখতে, গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং #MoveWhatMatters অর্থাৎ যা কিছুই হোক সামনে এগিয়ে চলার প্রত্যয়ে উবার দৃঢ় প্রতিজ্ঞ। সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর সাথে এই জোট গঠন করা হয়েছে। আমরা আমাদের সকল সহযোগীদের প্রতি তাদের ভূমিকার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “বরাবরের মতোই আমরা প্রযুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিনিয়োগ চালিয়ে যাব এবং সকল উবার ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনাবলী মেনে চলবো।”

রেকিট বেনকিসার (বাংলাদেশ) লিমিটেড -এর মহাপরিচালক, বিশাল গুপ্ত বলেন, “আমরা বিশ্বাস করি করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে ডেটলের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং তা আরও বেশি ফলপ্রসূ করতে আমরা নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমরা সকল অংশীদারদের প্রতি কৃতজ্ঞ এবং সবাই মিলে এই জোটের মূল উদ্দেশ্য সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই মহামারি মোকাবেলায় ব্যবহারকারিদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে উবার দৃঢ় প্রতিজ্ঞ। সকলে মিলে একসাথে কাজ করলে ভাইরাস মোকাবেলার এই লড়াইয়ের পথ সুগম হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

সর্বশেষ

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি