শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
31 C
Dhaka

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অপার সম্ভাবনা দেখছে জাইকা

জাইকা প্রধানের সাথে বেসিস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অপার সম্ভাবনা দেখছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)। মঙ্গলবার রাজধানীতে জাইকা কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর কার্যনির্বাহী কমিটির সাথে এক বৈঠকে সংস্থাটি এই সম্ভাবনার কথা জানিয়েছে।

বৈঠকে বেসিস সভাপতি রাসেল টি. আহমেদ জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহো-কে বেসিসের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে জানান। তিনি বেসিসের মূল পাঁচটি লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন, স্টার্টআপ ইকোসিস্টেম, স্থানীয় বাজার উন্নয়ন, পাঁচ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং ইন্ডাস্ট্রি প্রমোশন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহো বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন ও এই খাতের উন্নয়নে বেসিসকে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন। তিনি আইসিটি ডিভিশন ও অন্যান্য সরকারি সংস্থাগুলোর সাথে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে জাইকা কীভাবে কাজ করছে সেটি উল্লেখ করেন ও আগামীতে সাইবার নিরাপত্তাসহ আরও নতুন নতুন বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার কথা জানান।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিলো, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়নে বাংলাদেশ ও জাপানের তথ্যপ্রযুক্তি বাজারের সম্ভাবনাকে কাজে লাগানো।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাইকার জ্যেষ্ঠ প্রতিনিধি সাহেকী তাকেশি, প্রতিনিধি হিরোকি ওয়াটানাবে, মিটসুওগি সান, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা, সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, পরিচালক একেএস আহমেদুল ইসলাম বাবু, যুগ্ম-সচিব এনামুল হাফিজ লতিফী, সহকারি ব্যবস্থাপক (ট্রেড ফেসিলিটেশন) নাদিয়া তাবাসসুম ও নির্বাহী (ওয়েব অ্যান্ড আইটি) তৌফিক এলাহী প্লাবন।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি