রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
29.2 C
Dhaka

বসার ঘরেই জমুক ঈদের আয়োজন!

টেকভিশন২৪ ডেস্ক: ঈদের ছুটির মধ্যেই পড়ে গেলো আমার বোনের জন্মদিন, যা আমরা ঘরোয়াভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিই। ঠিক হয় – এবারের আয়োজনে দেশীয় রান্নার পাশাপাশি থাকবে নানারকম কাবাব, কন্টিনেন্টাল ফ্রাই আইটেম, গ্রীল আর বারবিকিউ’র আয়োজন, কারণ পরিবারের সকলেই গ্রীল-বারবিকিউ ভীষণ পছন্দ করে। এর ধোঁয়া ওঠা মাংস আর সবজির কথা ভাবলেই সবারই জিভে জল আসে! তবে আয়োজনে একটু ভিন্নতা আনার জন্য এবার আমরা ঠিক করি, এবার সব করব বাসায় বসেই।

পাঠক নিশ্চয়ই ভাবছেন, তাহলে উপায় কী?

উপায় হল আমাদের রান্নাঘরের অন্যতম সঙ্গী – অল-ইন-ওয়ান কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন!

ঘরের ভেতর বসে মাংস ও সবজি নিখুঁতভাবে বারবিকিউ করা মোটেই সহজ নয়। তবে এই কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনের কুকিং ফাংশন এখন ঘরের ভেতরেই যেকোন সিজনে বারবিকিউ নাইট উদযাপন সম্ভব করে দিয়েছে।

এই ঘরোয়া বারবিকিউ’র আয়োজনের শুরুতে আমি আর আমার বোন প্রথমে রেফ্রিজারেটর থেকে মেরিনেট করা মাংস বের করে নিয়ে তা ওভেনে ডিফ্রস্ট করে নিই। এরই মধ্যে আমরা সাইড ডিশের সবজিগুলোও কেটে ফেলি। গল্পে গল্পে দু’জনেই যখন মশগুল, তখন ওভেনের বিপ বিপ শব্দ মনে করিয়ে দিল –  মাংস এবার গ্রিল হওয়ার জন্য প্রস্তুত। মাংস গ্রিল করার জন্য ওভেনের কনভেকশন মোড চালু করলাম আমি। এই ওভেনের অন্যতম সেরা ফিচার হল এর হটব্লাস্ট টেকনোলোজি, যার মাধ্যমে অসংখ্য এয়ার হোলস থেকে উত্তপ্ত বাতাস সরাসরি খাবারের ওপরে প্রবাহিত হয়। ফলে মাংস ও সবজি বাইরে থেকে মুচমুচে হয়ে এলেও ভেতরে থাকে একদম নরম আর রসালো!

মেহমানদের সাথে গল্পগুজব করতে করতেই ওভেনের মাংস গ্রিল হয়ে গেল। এরপর আমি একটি পাত্রের ওপর কেটে রাখা সবজির ওপর সামান্য অলিভ ওয়েল ব্রাশ করি ও পরিমাণমতো লবন ছিটিয়ে দিই। পরে সবজির পাত্রটি স্লিমফ্রাই মোডে ওভেনের ভেতর দিই। এই মোডে সবজি এয়ার-ফ্রায়ারের তুলনায় দ্রুত রান্না হয়, আবার রান্নার পর তেল চিটচিটে ভাবও থাকে না। কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনের স্লিমফ্রাই মোড তাই এক অর্থে এয়ারফ্রায়ার কেনার টাকাও সাশ্রয় করে। এভাবে সুস্বাদু বারবিকিউ মাংস আর সবজি প্রস্তুত হয়ে এলে তা মেহমানদের সামনে পরিবেশন করি। বলাই বাহুল্য, মেহমানদের সকলেই এত অল্প সময়ে আর সহজে এমন চমৎকারভাবে রান্না করা বারবিকিউ খেয়ে অবাক হয়ে যান, আর তাদের সাথে কনভেকশন ওভেনের খুঁটিনাটি টিপস শেয়ার করে অনুষ্ঠানের হিরো বনে যাই আমরা!

অনেকেই হয়তো ভাবছেন – রান্না তো হল, কিন্তু এমন একটি আধুনিক অ্যাপ্লায়েন্স পরিষ্কার কিংবা রক্ষণাবেক্ষণের উপায় কী। পাঠক, কনভেকশন ওভেনের আরেকটি সেরা বিষয় হলো, এটি সিরামিক এনামেল ক্যাভিটি দিয়ে তৈরি করা হয়, ফলে রান্না শেষে লেগে থাকা যেকোনো তেল-মসলা-চর্বি মুছে ফেলতে কোনো ঝক্কিই হয় না! আর আমার কাছে স্যামসাং য়ের যে কনভেকশন ওভেনটি রয়েছে, তাতে রয়েছে ডিওডোরাইজেশন অপশন। ফলে মাত্র ৫ মিনিটের মধ্যে ওভেনের ভেতর থেকে পোড়া তেল-মসলার সব গন্ধ মিলিয়ে যায় একেবারেই!

রান্নাঘরের অ্যাপ্লায়েন্সের তালিকায় কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন যুক্ত করার সিদ্ধান্তটি নিঃসন্দেহে আমার নেয়া সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। অধিকাংশ ব্যবহারকারীরা সাধারণত খাবার গরম করার উদ্দেশ্যে ওভেন কিনে থাকেন। কিন্তু কনভেকশন সুবিধার ওভেনের মাধ্যমে আপনি বারবিকিউ, গ্রিল কিংবা স্লিমফ্রাই সহ সবধরণের রান্নার সুবিধা নিতে পারবেন। সামনে যদি কোনো প্রিয়জনের জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিন থেকে থাকে, তাহলে এবারের আয়োজনে নতুনত্বের ছোঁয়া লাগাতে আপনিও বসার ঘরেই রান্নার আসর জমিয়ে দিতে পারেন!

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি