বুধবার, অক্টোবর ২১, ২০২৬
24 C
Dhaka

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ এর আবেদনের সময়সীমা বাড়লো

টেকভিশন২৪ ডেস্ক:  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ এর আবেদনের সময়সীমা আগামী ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শুরুতে ২২ এপ্রিল ২০২৩ আবেদনের সময়সীমা থাকলেও পরবর্তীতে আগ্রহীদের বিপুল অনুরোধের ভিত্তিতে এবং আবেদনকারীদের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন বিবেচনায় আয়োজক কর্তৃপক্ষ বিগ ২০২৩ এর আবেদনের এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ফলে দেশের মেধাবী উদ্ভাবক, স্টার্টআপ এবং উদ্যোক্তাদের কাছ থেকে আরও আবেদন পাওয়ার সুযোগ বাড়বে বলে প্রত্যাশা করছেন বিগ ২০২৩ কর্তৃপক্ষ।

স্টার্টআপদের জন্য বিগ ২০২৩ একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ উদ্যোগ যার লক্ষ্য হল দেশের মেধাবী উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের উদ্যোগকে বিকশিত করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে তাদের সহায়তা করা। এই প্রতিযোগিতাটি বাংলাদেশীদের অংশগ্রহণের জন্য উন্মুক্ত। যাদের তথ্য-প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী আইডিয়া ও সমাধান রয়েছে এবং যা দেশের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, এমন উদ্ভাবকদের জন্য বিগ ২০২৩ একটি অন্যতম প্ল্যাটফর্ম। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২৩ এর আবেদনের সময়সীমা বৃদ্ধির এই সুযোগটি গ্রহণের মাধ্যমে আগ্রহী স্টার্টআপদের আগামী ৩০ এপ্রিল ২০২৩ এর মধ্যে অনলাইনে (www.big.gov.bd) আবেদন করার অনুরোধ জানিয়েছেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আলতাফ হোসেন।

বিগ ২০২৩ এ ইতোমধ্যে ৫ হাজারের অধিক আবেদনকারী নিবন্ধন করেছেন যা অংশগ্রহণকারীদের মধ্যে একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেছে। বিগ ২০২৩ কে লক্ষ্য করে দেশের উদ্ভাবন ও উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আইডিয়া প্রকল্প নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। দেশের ৮টি বিভাগের আগ্রহীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, যুব সংগঠন এবং কমিউনিটি ইনফ্লুয়েন্সারদের সহযোগিতায় ৬ টি অনলাইন রোড শো আয়োজন করা হয়। এছাড়া, ঢাকা ইউনিভার্সিটি এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ডিইউইডিসি), নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টার্টআপস নেক্সট (এনএসইউএসএন) এবং স্টার্টআপ চট্টগ্রাম এর সহযোগিতায় সরাসরি ৩টি বিগ ২০২৩ এর অ্যাক্টিভেশন ক্যাম্পেইন আয়োজন করে আইডিয়া প্রকল্প। এই ক্যাম্পেইনসমূহের মাধ্যমে প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলোকে শিল্প বিশেষজ্ঞদের সাথে সংযোগ স্থাপনের পাশাপাশি তাদের অভিজ্ঞতা থেকে স্টার্টআপদের শেখার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন আয়োজক কর্তৃপক্ষ।

বিগ ২০২৩ এর আবেদনের সময়সীমার পরপরই শুরু হবে প্রাথমিক বাছাই পর্ব যার পরের ধাপ হল স্টার্টআপদের নিয়ে বুট ক্যাম্প আয়োজন। পরবর্তীতে, চূড়ান্ত পর্যায়ে অভিজ্ঞ বিচারকদের বিবেচনায় সেরা একটি স্টার্টআপকে দেয়া হবে ১ কোটি টাকা অনুদান। বাকি ৫০ টি স্টার্টআপের প্রত্যেকটিকে দেয়া হবে ১০ লক্ষ টাকা করে অনুদান। এছাড়াও স্টার্টআপদের জন্যে বিনিয়োগ, বিশেষ সম্মাননা সনদ, মেন্টরিং-সহ নানা প্রকার সুযোগ থাকছে বিগ ২০২৩ এর আয়োজনে।

উল্লেখ্য যে, “ডেয়ার টু স্ট্যান্ড বিগ (DARE TO STAND BIG)” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৮ মার্চ ২০২৩ বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট এর ৩য় আসরের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি