বুধবার, অক্টোবর ৭, ২০২৬
27.8 C
Dhaka

ফ্যাশন ব্র্যান্ড কেনেথ কোলের পণ্য এখন ইভ্যালিতে

টিভি২৪ ডেস্ক: বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড কেনেথ কোল ও দেশীয় ব্র্যান্ড দ্য ব্রেন্টউড এবং মার্শম্যালো এখন থেকে দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালিতে তাদের পণ্য বাজারজাত করবে।
সম্প্রতি দেশের পোশাক উৎপাদন শিল্পের খ্যাতিমান প্রতিষ্ঠান ক্ল্যাসিক গ্রুপের সঙ্গে ইভ্যালির এ বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের বাজারে কেনেথ কোল ফ্যাশন ব্র্যান্ডের অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজর ক্ল্যাসিক গ্রুপ। এছাড়া দ্য ব্রেন্টউড প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষদের পোষাক ও মার্শম্যালো শিশুদের পোশাকের দেশীয় ব্র্যান্ড হিসেবে সুপরিচিত।
নিউইয়র্ক স্টাইল এবং ক্ল্যাসিক ডিজাইনের জন্য সমাদৃত কেনেথ কোল বিশ্বের পোশাক বাজারে তিন দশকেরও বেশি সময় ধরে নৈপুণ্য ও সুনামের সাথে কাজ করছে। তাদের পণ্যের মধ্যে রয়েছে টেকনি-কোল পারফরমেন্স টেকনোলজিসহ উন্নতমানের চামড়ার স্বতন্ত্র্য ডিজাইনের আরামদায়ক জুতা। অন্য আকর্ষণীয় পণ্যের মধ্যে রয়েছে সবসময় ব্যবহার উপযোগী স্টাইলিশ ব্যাগ ও ব্যাকপ্যাক এবং চিরায়ত ফ্যাশনের এক্সক্লুসিভ ডিজাইনের ঘড়ি।
ছবিতে : ভ্যালির সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাসেল, এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল্লাহ খান, ক্ল্যাসিক গ্রুপের ডিরেক্টর ইরফান আজিম ও তাহসিন আজিম।
চুক্তি অনুযায়ী, এই তিনটি ব্র্যান্ডের ফ্যাশন ও লাইফস্টাইলের সব পণ্য ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহকরা। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ক্ল্যাসিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল্লাহ আজিম তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় ইভ্যালির সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাসেল, এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল্লাহ খান, ক্ল্যাসিক গ্রুপের ডিরেক্টর ইরফান আজিম ও তাহসিন আজিম উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি