বুধবার, অক্টোবর ৭, ২০২৬
27.8 C
Dhaka

বিটিআরসির সাথে টাওয়ার কোম্পানিগুলোর বৈঠক, কার্যক্রম ত্বরান্বিতের প্রতিশ্রুতি

টিভি২৪ ডেস্ক: গ্রাহক সেবার মান উন্নয়নে শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক কাঠামো গঠন এবং প্রত্যন্ত এলাকা পর্যন্ত এর সুফল পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে কমিশনের লাইসেন্স প্রাপ্ত মোবাইল টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিটিআরসির চেয়ারম্যান মোঃ জহুরুল হক এবং ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের কমিশনার ইঞ্জিনিয়ার মোঃ মুহিউদ্দিন আহমেদ এর উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত বৈঠকে ৪ টি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ তাদের অপারেশনাল কার্যক্রম এর বিভিন্ন দিক উপস্থাপন করেন।
সামিট কমিউনিকেশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আল ইসলাম বলেন, তাঁরা বাংলালিংক এর সাথে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট সম্পন্ন সাপেক্ষে ২৫৯ টি টাওয়ার নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছেন। ২০২০ এর ডিসেম্বর এর মধ্যে ১৫০ টি এবং ২০২১ সালের ফেব্রুয়ারি অব্দি বাকী ১০৯ টি টাওয়ার নির্মাণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ইডটকো বাংলাদেশ লিঃ এর পরিচালক (প্রকৌশল) সাব্বির আহমেদ জানান যে, তার প্রতিষ্ঠান ইতোমধ্যে টাওয়ার নির্মাণ কার্যক্রম চালু রেখেছে। তবে অপারেশনাল কার্যক্রম পরিচালনায় কিছু প্রতিবন্ধকতার কথা তিনি তুলে ধরেন। কমিশন থেকে যেকোন ইস্যু স্বল্পতম সময়ে সমাধানের প্রতিশ্রুতি প্রধান করা হয়, তবে বাজার প্রতিযোগিতায় আইন ও বিধানের বাইরে কাজ করলে তার বিষয়ে কঠোর রেগুলেটরি হস্তক্ষেপের বিষয়ে স্মরণ করিয়ে দেয়া হয়।
কীর্তনখোলা টাওয়ার বাংলাদেশ লিঃ এর ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেসের প্রধান আনিস আহমেদ বলেন, তাঁরা বিভিন্ন অপারেটরের সাথে বাণিজ্যিক আলাপ আলোচনায় প্রায় শেষের দিকে রয়েছেন। আশা করা যাচ্ছে শীঘ্রই দেশের বিভিন্ন স্থানে টাওয়ার নির্মাণ শুরু করতে পারবেন।
এবি হাইটেক কনসোর্টিয়াম লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মঞ্জুরুল হাসান বলেন, তাদের আগামী তিন মাসে তিনশত টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি আর ও জানান তাঁরা মোবাইল অপারেটর রবি এর সাথে ১০০ টাওয়ার নির্মাণে চুক্তিবদ্ধ হয়েছেন এবং ইতোমধ্যে ৪৭ টি টাওয়ার নির্মাণ করে রবি কে বুঝিয়ে দিয়েছেন। আশা করছেন বাকী ৫৩ টির কার্যক্রম এই মাসেই শেষ করবেন।
কমিশনের চেয়ারম্যান মহোদয়, সকল টাওয়ার লাইসেন্সিদের মোবাইল অপারেটরদের সাথে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্ব প্রদান করেন।
উপস্থিত লাইসেন্সিগন টাওয়ার নির্মাণে স্থানীয় সরকার পর্যায়ের প্রতিবন্ধকতা সমূহের বিষয় কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে কমিশন থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
কমিশনের উপস্থিত কর্মকর্তাগণ তাদের এ পদক্ষেপ সমূহের প্রশংসা করেন এবং নিয়ম মেনে এ কার্যক্রম ত্বরান্বিত করণে গুরুতারোপ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি