বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
33.2 C
Dhaka

পোকো এক্স৩ এনএফসির সঙ্গে পোকো এম২ এবং সি৩ স্মার্টফোন বাজারে  

স্ন্যাপড্রাগন ৭৩২জি এবং ১২০ হার্জ ডিসপ্লেতে পোকো এক্স৩ এনএফসি ব্যবহারকারীদের দেবে অনন্য এক অভিজ্ঞতা। 

টিভি২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে পোকো এক্স৩ এনএফসি, পোকো এম২ এবং পোকো সি৩ মডেলের নতুন ৩টি ডিভাইস উন্মোচন করেছে স্মার্টফোন ব্র্যান্ড পোকো। ২০১৮ সালে পোকো এফ১ আনার পর দ্বিতীয়বারের মতো ব্র্যান্ডটি দেশে নতুন স্মার্টফোন আনলো।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ইতোঃপূর্বে ফ্যান ও ব্যবহারকারীদের কাছে অত্যধিক সাড়া ফেলেছে পোকো। বাংলাদেশে সে কারণেই ব্র্যান্ডটির নতুন তিনটি স্মার্টফোন উন্মোচিত হলো। পোকো এক্স৩ এনএফসি দিয়ে আমরা কোয়ালকমের ৭০০ সিরিজের নতুন ও সবচেয়ে শক্তিশালী ৪জি প্লাস প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৩২জি নিয়ে এসেছি, যা ব্যবহারকারীদের অবিশ্বাস্য পারফরম্যান্স দেবে। এর ১২০ হার্জ ডিসপ্লে অবিশ্বাস্য রকমের স্মুথ পারফরম্যান্স দেয় যা বাজারে থাকা অনেক ফ্ল্যাগশিপের চেয়ে উন্নত। সব ধরনের গ্রাহকের বিবেচনায় আমরা পোকো এম২ এবং পোকো সি৩ আনছি। যাতে রয়েছে গ্রাহকদের পছন্দের সব স্পেসিফিকেশন।

পোকো এক্স৩ এনএফসি : স্মার্টফোন ব্যবহারকারীদের গেইমিং অভিজ্ঞতার জন্য উপযুক্ত ডিভাইস হতে পারে পোকো এক্স৩ এনএফসি। ডিভাইসটিতে এখন পর্যন্ত কোয়ালকমের সর্বাধুনিক ও সবচেয়ে শক্তিশালী ৪জিপ্লাস স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ব্যবহৃত হয়েছে। বাজারে থাকা অধিকাংশ ফ্ল্যাগশিপের চেয়ে পোকো এক্স৩ এনএফসি ৩৩ শতাংশ বেশি গতিতে রেসপন্স করতে সক্ষম। ফলে ব্যবহারকারীদের গেইমিং অভিজ্ঞতাও হবে অনন্য। পোকো এক্স৩ এনএফসি কোবাল্ট ব্লু ও শ্যাডো গ্রে রঙে পাওয়া যাবে। এটি পাওয়া যাবে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজে। দাম যথাক্রমে ২৫,৯৯৯ এবং ২৭,৯৯৯ টাকা।

পোকো এম২ : পোকো এম২ স্মার্টফোনটি আসছে মিডিয়াটেকের হেলিও জি৮০ অক্টা-কোর প্রসেসরে। যাতে থাকছে কর্টেক্স-এ৭৫ কোরের ২.০ গিগাহার্জ এবং সিক্স কর্টেক্স-এ৫৫ কোরের ১.৮ গিগাহার্জ প্রসেসর। দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দিতে পোকো এম২ ডিভাইসে দেয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্টচার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এর বক্সে থাকছে ১০ ওয়াটের চার্জার। পোকো এম২ পাওয়া যাবে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজে। দাম যথাক্রমে ১৫,৯৯৯ এবং ১৬,৯৯৯ টাকা। এটি পাওয়া যাবে ব্রিক রেড, পিচ ব্ল্যাক ও স্লেট  রঙে।

পোকো সি৩ : ব্যবহারকারীদের জন্য পোকোর বৈশিষ্ট্যযুক্ত টু-টন ডিজাইনের সাথে সবদিকে ব্যালেন্স করে উপযুক্ত হ্যান্ডসেট পোকো সি৩। এই মডেলটিতে রয়েছে এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাথমিক লেন্স ১৩ মেগাপিক্সেলের, এর সাথে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর সহ আছে ৭২০ পিক্সেলে ভিডিও ধারণ সুবিধা। পোকো সি৩ আসছে আর্কটিক ব্লু, লাইম গ্রিন ও ম্যাট ব্ল্যাক রঙে, থাকছে ৩জিবি+৩২জিবি এবং ৪জিবি+৬৪জিবি সংস্করণ। দাম যথাক্রমে ১১,৯৯৯ এবং ১২,৯৯৯ টাকা। শীঘ্রই ফোনগুলো দেশের সব মি অথোরাইজড স্টোর এবং রিটেইল পার্টনার স্টোরে পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি