বুধবার, জুলাই ২২, ২০২৬
25.7 C
Dhaka

ফেসবুক বাংলাদেশের জন্য ‘কমিউনিটি হেল্প’ ফিচার চালু করেছে

টেকভিশন২৪ ডেস্ক: ফেসবুক বাংলাদেশে ‘কমিউনিটি হেল্প’ ফিচার চালু করেছে। যার মাধ্যমে চলমান মহামারিতে সমাজের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করা সহজ হবে। কোভিড-১৯ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সেবার সাথে জনগণকে যুক্ত করতে ফেসবুকের চলমান প্রচেষ্টার একটি অংশ ‘কমিউনিটি হেল্প’।

ফেসবুক জানিয়েছে, ব্লাড ব্যাংক, সামাজিক সংগঠন ও স্থানীয় অলাভজনক সংস্থা তাদের পেজে এই টুল ব্যবহার করতে পারবে। নিজেদের কমিউনিটির ভেতরে বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় দ্রব্য অনুরোধ করে পোস্ট করতে এবং অন্যদের পোস্টে সাড়া দিতে পারবে তারা।

এ ছাড়া ব্যক্তিগত অ্যাকাউন্ট অথবা পেজ থেকে নতুন পোস্ট করে অন্যদের সাহায্য করতে পারবে। যেমন বৃদ্ধ প্রতিবেশীদের বাজার পৌঁছে দিতে, কাউকে অক্সিজেন সিলিন্ডার খুঁজে পেতে সাহায্য করতে অথবা কোনও সামাজিক সংগঠনের মাধ্যমে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করার জন্য আগ্রহ প্রকাশ করতে পারবে।

সাহায্যের জন্য অনুরোধ করতে অথবা সাহায্য করার আগ্রহ প্রকাশ করতে : 
১.  https://www.facebook.com/community_help লিংকটিতে ভিজিট করুন।
২.  রিকোয়েস্ট হেল্প অথবা অফার হেল্প অপশনে ক্লিক করুন।
৩.  আপনি কী ধরনের সাহায্য করতে ইচ্ছুক অথবা কী সাহায্য খুঁজছেন, নির্দিষ্ট করে লিখুন। (খাবার বিতরণ, অক্সিজেন সিলিন্ডার ইত্যাদি)
৪. পোস্টে ট্যাগ করুন, এতে মানুষ সহজে আপনার পোস্ট খুঁজে পাবে।
৫. আপনার সাথে যোগাযোগ করার পদ্ধতি (ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ) সিলেক্ট করুন।
৬. ‘পাবলিক’, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস’ অথবা শুধু ‘ফ্রেন্ডস’ এই অপশনগুলোর মধ্য থেকে আপনার প্রাইভেসি সেটিংস বেছে নিন।  
৭. পোস্ট পাবলিশ করার জন্য পোস্টে ক্লিক করুন। সূত্র: এনটিভি/জিকে/১৮আগ২১

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি