বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

ফেসবুক নয়, মেটা

spot_img

টেকভিশন২৪ প্রতিবেদক: সামাজিক যোগাযোগের এক নম্বর নেটওয়ার্ক ফেসবুক ঘোষণা করেছে, তাদের কোম্পানি নাম হবে এখন থেকে মেটা। এতদিন ‘ফেসবুক’ কোম্পানি নামের অধীনেই তাদের বিভিন্ন সেবা যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি পরিচালিত হচ্ছিল। এসব সেবার নাম আগের মতো থাকলেও কোম্পানির নাম বদলে হয়ে যাবে ‘মেটা’।

গতকাল (বৃহস্পতিবার) ফেসবুক কানেক্ট অগমেন্টেড অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি কনফারেন্সে এ তথ্য জানানো হয়। ফেসবুকের এই নতুন নাম (মেটা) নেয়া হয়েছে সায়েন্স ফিকশন টার্ম ‘মেটাভার্স’ থেকে, যার অর্থ হচ্ছে ভার্চুয়াল বিশ্বে কাজ করা ও খেলাধুলা করা।

নাম পরিবর্তন প্রসঙ্গে ফেসবুকের প্রতিষ্ঠাতা সিইও, যিনি এখন থেকে মেটা-ও সিইও বলে পরিচিত হবেন সেই মার্ক জাকারবার্গ বলেছেন, ‘বর্তমানে আমাদেরকে দেখা হয় সোশ্যাল মিডিয়া কোম্পানি হিসেবে। কিন্তু আমাদের ডিএনএ-তে লেখা আছে, আমরা আসলে এমন একটি প্রতিষ্ঠান যারা মানুষের সঙ্গে মানুষের সংযোগ তৈরির জন্য প্রযুক্তি তৈরি করে। যখন যাত্রা শুরু করেছিলাম তখন সামাজিক যোগাযোগ ছিল আমাদের গন্তব্য, ঠিক একইভাবে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মেটাভার্স।’

গেল জুলাই মাসে ফেসবুক একটি টিম গঠনের ঘোষণা দিয়েছিল যারা মেটাভার্সের ওপর কাজ করবে। দুই মাস পর প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে তাদের হার্ডওয়্যার বিভাগের প্রধান অ্যান্ড্রু বসওয়ার্থকে ২০২২ সালে চিফ টেকনোলজি অফিসারের পদে অভিষিক্ত করবে।

ফেসবুকের বদলে কোম্পানির নাম ‘মেটা’ করার সময় দেয়া এক বিবৃতিতে জাকারবার্গ বলেন, আমাদের আশা হচ্ছে, ‘আগামি এক দশকে মেটাভার্স পৌঁছে যাবে একশো কোটি মানুষের কাছে। এখানে শত শত কোটি ডলারের ডিজিটাল বাণিজ্য হবে এবং লক্ষ লক্ষ নির্মাতা ও ডেভেলপারের কাজের ব্যবস্থা হবে।’ জাকারবার্গেও কথা থেকে পরিষ্কার-মেটাভার্সে ব্যবহারকারীদেরকে আরো বেশি করে গেমিং-এর ভুবনে সম্পৃক্ত করার চেষ্টা করবে তার প্রতিষ্ঠান।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ফেসবুক তাদের হার্ডওয়্যার ডিভিশনকে শক্তিশালী করার চেষ্টা করছে। তারা পোর্টাল ভিডিও কলিং নামে কিছু ডিভাইস তৈরি করেছে, রে-ব্যান স্টোরিজ গ্লাস উদ্ভাবন করেছে এবং অকুলাস ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের কয়েকটি ভারসন বাজারে এনেছে। ফেসবুক ইঙ্গিত দিয়ে রেখেছে যে আগামি কয়েক বছরে অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়েলিটি হতে যাচ্ছে তাদের অন্যতম আগ্রহের জায়গা।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি