রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

ফেইসবুক লাইভে বিটিসিএলের গণশুনানি ও তাৎক্ষণিক সমাধান দিয়েছে এমডি

টেকভিশন২৪ ডেস্ক: ফেইসবুক লাইভে গণশুনানি করেছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন।

গণশুনানিতে ২৫৩ জন অভিযোগ ও মন্তব্য করেছেন। এরমধ্যে ৮০টির বিষয়ে তাৎক্ষণিক মতামত ও সমাধান দিয়েছেন তিনি। ৪৫ মিনিটব্যাপী এই গণশুনানী হয়। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিটিসিএলের অফিসিয়াল ফেইসবুক পেইজে গণশুনানী শুরু হয়। এতে অংশ নেন আড়াই হাজারের বেশি মানুষ।

গণশুনানিতে টেলিফোন সংযোগ, টেলিফোন বিকল, বিল প্রদান সমস্যা ও ইন্টারনেট বিষয়ক বিভিন্ন সমস্যা ও বিটিসিএল ইন্টারনেট সার্ভিসের চাহিদার বিষয়ে গ্রাহকদের প্রশ্ন ও কমেন্ট ছিল।

এতে তাৎক্ষনিক সমাধান ছাড়াও যে সকল গ্রাহক অভিযোগ ও কমেন্ট করেছেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেয়া হয়। গ্রাহকরা যেন বিটিসিএলের সেবা সহজেই যাতে পেতে পারেন সেজন্য আধুনিক ও ডিজিটাল পদ্ধতির সেবা ‘টেলিসেবা’ মোবাইল অ্যাপ ব্যবহার করার আহবান জানানো হয়।

টেলিফোন সংযোগ, টেলিফোন ও ইন্টারনেটের বিষয়ে অভিযোগ, বিল দেখা বা বিল প্রদান ইত্যাদির জন্য মোবাইল অ্যাপটি ব্যবহারের জন্য পরামর্শ দেয়া হয় গণশুনানিতে।

গণশুনানিতে বিটিসিএলের ইন্টারনেট সার্ভিস বিশেষ করে ‘জিপন’ সার্ভিস এবং নতুন আইপি টেলিফোনি সেবা ‘আলাপ’ এর প্রতি আগ্রহ প্রকাশ করেন অনেকে। টেকশহর অবলম্বনে। 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি