রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
28 C
Dhaka

ফেইসবুক-ভিত্তিক উদ্যোক্তাদের নিয়ে এফ-কমার্স সামিট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিকমাধ্যম ও ফেইসবুকভিত্তিক অনলাইন উদ্যোক্তাদের নিয়ে শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হলো এফ-কমার্স সামিট ২০২৩।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট অনুষ্ঠিত দিনব্যাপী আয়োজন অংশ নেন নির্বাচিত ৩০০ জন উদ্যোক্তা। আইসিটি ডিভিশনের এটুআই প্রকল্প ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান মেলোনেডস ডিজিটাল। সম্মেলনে টাইটেল স্পন্সর ‘এইচটিটিপুল’ এবং সহযোগী ছিলো বিকাশ। আর স্ট্রাটেজিক ও ব্রডকাস্ট পার্টনার ছিল নেক্সাস টিভি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ মফিজুর রহমান। আর বিশেষ অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন, ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, প্রজেক্ট ডিরেক্টর, a2i
সম্মেলন প্রসঙ্গে, মেলোনেডস ডিজিটালের সি এফ ও এবং ম্যানেজিং ডিরেক্টর লায়ন সালমা আদিল এম যে এফ বলেন, “আমি বিস্বাস করি উদ্যোক্তারা আজকে আলোচিত সকল দিকনির্দেশনা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে ফেইসবুক কেন্দ্রিক বিজনেস গুলো অবশই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হব।”
সকল উদ্যোক্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, “আজকের এই কার্যকম এই সামিট এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে এই কার্যকম অব্যাহত থাকবেই।”

সম্মেলনে তিনটি অধিবেশন, তিনটি কর্মশালা, প্যানেল আলোচনায় অনলাইন ব্যবসায়ের উপর ধারনা দেয়া হয়। পাশাপাশি, ডিজিটাল মার্কেটিং ও মিডিয়া বাইয়িং এর গুরুত্ব তুলে ধরা হয় বলে জানান মেলোনেডস ডিজিটালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দা উম্মে সালমা ঝুমুর। আলোচনাপর্ব সঞ্চালনা করেন এইচটিটিপুল বাংলাদেশের পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী। এছাড়াও প্যানেল ডিসকাশোন্ অংশগ্রহন করেন ইশতিয়াক শাহরিয়ার, ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ ডিজিটাল অ্যাসেটস এন্ড কমিউনিকেশনস, কমিউনিকেশনস, বিকাশ।

এফ-কমার্সের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী নবীন উদ্যোক্তাদের প্রতি জোর দেয়া হয় সম্মেলনে। আয়োজকরা জানান, অনলাইন ব্যবসায়ের মাধ্যমে তরুণদের অনেক বেশি ক্ষমতায়ন করা সম্ভব। সম্মেলনে পরিচালিত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের জন্য প্রতিটি অংশগ্রহণকারীকে প্রশংসাপত্র দেওয়া হয়েছে।সম্মেলনে আরো সহযোগী হিসেবে ছিলো নেক্সাস টিভি, পি আর পার্টনার – ব্যাকপেইজ পিআর, উইক্যান ফাউন্ডেশন, আলোকিত নারী ফাউন্ডেশন ও উদ্যোক্তার খোজে। অনুষ্ঠানিটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন নেক্সাস টেলিভিশনের রাণা ইসলাম।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি