মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
32.7 C
Dhaka

ফুডপ্যান্ডার অ্যাপেই রাইডারদের জন্য “টিপ” ফিচার চালু

টেকভিশন২৪ ডেস্কঃ  অ্যাপেই রাইডারদের বকশিশ (টিপ) দিতে সম্প্রতি ‘টিপ ইউর রাইডার’ নামে নতুন একটি ফিচার যোগ করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে অর্ডার করার সময় টিপ দেওয়ার এ ফিচার ব্যবহার করা যাবে। 

ফুডপ্যান্ডা অ্যাপ থেকে অর্ডার করার সময় খুব সহজেই টিপের জন্য বিভিন্ন পরিমাণ অর্থ নির্বাচন করা যাবে। গ্রাহকরা সর্বনিম্ন ১০ টাকা টিপ দিতে পারবেন। অ্যাপের চেক আউট পেজ অথবা ওয়েবসাইটের কার্ট পেজে টিপের অর্থসহ মোট বিল দেখা যাবে।

ফুডপ্যান্ডার রাইডার পার্টনার মোহাম্মদ বেলাল হোসেন বলেন, “ক্রেতারা এখন স্বাচ্ছন্দ্যে আমাদের টিপ দিতে পারেন এবং আমরা তা খুব সহজে গ্রহণ করতে পারি। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং এ ফিচার চালু করায় আমরা খুশি। আমাদের সহযোগিতা করার জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের সমৃদ্ধির জন্য এমন উদ্যোগ নেয়ায় ফুডপ্যান্ডাকে ধন্যবাদ জানাই।”    

গ্রাহকদের দেওয়া টিপের পুরো অর্থ সরাসরি রাইডারদের অ্যাকাউন্টে যোগ হবে। গ্রাহক আগ্রহী হলেই কেবল এ ফিচার ব্যবহার করে রাইডারদের টিপ দিতে পারবেন। শুধুমাত্র ব্যাংকের কার্ড বা মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে অ্যাপে থাকা অপশনের মাধ্যমে বিভিন্ন পরিমাণ অর্থ টিপ হিসেবে রাইডারদের দিতে পারবেন গ্রাহক।

ফুডপ্যান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা আম্বারীন রেজা বলেন, “আমরা অনলাইন ভিত্তিক টিপিং সিস্টেম চালু করেছি যাতে করে গ্রাহকরা রাইডারদের প্রতি আরো বেশি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পান। কারণ সেবা নেয়ার ক্ষেত্রে আমাদের গ্রাহকরা রাইডারদের সাথে সবসময় যুক্ত থাকেন।” 

এই সপ্তাহের জনপ্রিয়

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

‘ড্রোন হামলায়’ অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত

টেকভিশন২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার...

‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের

টেকভিশন২৪ ডেস্ক: ‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল...

বিটিআরসির মিডিয়া উইং এ নতুন কর্মকর্তা আব্দুস শাহীদ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি’র মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইংয়ের উপ-পরিচালক...

সর্বশেষ

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

দেশজুড়ে ৫০০ ওয়াইফাই জোন বসাচ্ছে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশে কুপন প্যাকেজনির্ভর ওয়াইফাই জোন বসানোর উদ্যোগ...

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে...

‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের

টেকভিশন২৪ ডেস্ক: ‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি