মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
33.9 C
Dhaka

প্লে স্টোরে অ্যাপের রেটিং দেখার নতুন সুবিধা আসছে গুগল

টেকভিশন২৪ ডেস্ক: প্লে স্টোরে অ্যাপ রেটিং দেখার নতুন সুবিধা যুক্ত করতে কাজ করছে গুগল। অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল প্লে স্টোর অ্যাপের ৪১.৭.১৬-৩১ বেটা সংস্করণে নতুন এ সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। সুবিধাটি চালু হলে স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টওয়াচ থেকে গুগল প্লে স্টোরে প্রবেশ করলেই যন্ত্রের ধরন বুঝে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপের আলাদা রেটিং দেখা যাবে।

বর্তমানে গুগল প্লে স্টোরে ফোন, ক্রোমবুক ও ট্যাবলেট কম্পিউটারের জন্য আলাদা তিনটি ট্যাবে অ্যাপের রেটিং প্রদর্শন করে থাকে গুগল। এসব ট্যাবে ক্লিক করলেই নির্দিষ্ট যন্ত্রের উপযোগী অ্যাপটির রেটিং দেখা যায়। তবে নতুন সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েডের বিভিন্ন যন্ত্র থেকে গুগল প্লে স্টোরে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে সে যন্ত্রের উপযোগী অ্যাপের রেটিং দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড যন্ত্রের পাশাপাশি টেলিভিশন ও গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্যও বেশ কিছু নতুন সুবিধা যুক্তের জন্য কাজ করছে গুগল। এসব সুবিধার কার্যকারিতা বর্তমানে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর পরীক্ষা করে দেখছে প্রতিষ্ঠানটি। শিগগিরই নতুন সুবিধাগুলো সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। সূত্রঃ প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

‘ড্রোন হামলায়’ অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত

টেকভিশন২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার...

‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের

টেকভিশন২৪ ডেস্ক: ‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল...

বিটিআরসির মিডিয়া উইং এ নতুন কর্মকর্তা আব্দুস শাহীদ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি’র মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইংয়ের উপ-পরিচালক...

সর্বশেষ

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

দেশজুড়ে ৫০০ ওয়াইফাই জোন বসাচ্ছে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশে কুপন প্যাকেজনির্ভর ওয়াইফাই জোন বসানোর উদ্যোগ...

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে...

‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের

টেকভিশন২৪ ডেস্ক: ‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি