মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
27.2 C
Dhaka

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বৈশ্বিক আউটসোর্সিং বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হচ্ছে এবং এই খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। সম্প্রতি, খাতটির টেকসই বিকাশে বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে কথা বলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর সভাপতি তানভীর ইব্রাহীম।   

তিনি উল্লেখ করেন, বিপিও, আইটি এবং আইটিইএস খাতে কর অব্যাহতির বর্তমান মেয়াদ ৩০ জুন ২০২৭ পর্যন্ত থাকলেও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এটি ৩০ জুন ২০৩১ পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। একই সঙ্গে ট্যাক্স এক্সেম্পশন সার্টিফিকেট প্রাপ্তির প্রক্রিয়া সহজ ও ডিজিটালাইজড করা হলে প্রশাসনিক জটিলতা কমবে। বর্তমানে বিপিও, আইটি/আইটিইএস রপ্তানিতে ৬ শতাংশ প্রণোদনা থাকলেও তিনি পুনরায় ১০ শতাংশ প্রণোদনা পুনর্বহাল এবং ৫ শতাংশ উৎসে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

দক্ষ মানবসম্পদ উন্নয়নে স্কিল, ডেভেলপমেন্ট ফান্ড গঠন, সাইবার নিরাপত্তা, এআই, ক্লাউড কম্পিউটিং প্রশিক্ষণ সম্প্রসারণ এবং টিয়ার-৩/৪ ডাটা সেন্টার স্থাপনে প্রণোদনা প্রদানের প্রস্তাব করা হয়। ফ্রিল্যান্সার ও স্টার্টআপদের উৎসাহিত করতে প্রণোদনা, কর সুবিধা, সহজ ঋণ এবং ভেঞ্চার ক্যাপিটাল তহবিল গঠনের পাশাপাশি ডাটা প্রোটেকশন আইন প্রণয়ন ও সরকারি প্রকল্পে দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। নারী ও প্রতিবন্ধী কর্মীদের অংশগ্রহণ বাড়াতে এবং বিভিন্ন অঞ্চলে বিপিও পার্ক স্থাপনেও গুরুত্বারোপ করা হয়। 

সর্বপোরি, সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত হলে বাংলাদেশের বিপিও খাত বৈশ্বিক আউটসোর্সিং বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশের বিপিও শিল্পের কেন্দ্রীয় এই বাণিজ্য সংগঠনটি বর্তমান সভাপতি জনাব তানভীর ইব্রাহীমের নেতৃত্বে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের বিপিও শিল্পের প্রচার এবং প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ৫০০ এর অধিক সদস্য নিয়ে বাক্কো এ পর্যন্ত ১,০০,০০০-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতি বছর ১ বিলিয়ন মার্কিন ডলারের আয় অর্জন করেছে। উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে বাক্কো ৩ লক্ষ টেকসই কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ৫ বিলিয়ন মার্কিন ডলার বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে যা দেশের অর্থনীতিতে বাক্কোর বিশেষ অবদানের ইতিবাচক অভিপ্রায়ের প্রতিফলন।        

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি