বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28.3 C
Dhaka

লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশের বাজারে তাদের বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে। প্রফেশনাল-গ্রেডের লাইকা ইমেজিং টেকনোলজির সমন্বয়ে তৈরি এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি ‘দ্য মোমেন্ট বিয়ন্ড সাইট’ থিমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আজ (১০ জুন) উন্মোচন করা হয়। এই গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টে দেশের শীর্ষস্থানীয় আইটি সাংবাদিক, টেক রিভিউয়ার, খ্যাতিমান ফটোগ্রাফার ও শাওমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাওমি ১৭টি স্মার্টফোনে লাইকা পাওয়ারড ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরাসহ ট্রিপল-ক্যামেরা সিস্টেম, ৬.৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী সিলিকন-কার্বন ব্যাটারি ও উন্নত মিডিয়াটেক ডাইমেনসিটির ৮৫০০-আল্ট্রা প্রসেসর রয়েছে।

এই ডিভাইসের প্রধান আকর্ষণ হলো এর চমৎকার লাইকা-পাওয়ারড ক্যামেরা সিস্টেম। ফোনটির ট্রিপল-ক্যামেরা সেটআপে রয়েছে লাইকা সামিলুক্স অপটিক্যাল লেন্সযুক্ত একটি ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। পাশাপাশি, দূরবর্তী যেকোনো অবজেক্টের নিখুঁত ও স্পষ্ট ছবি তোলার জন্য এতে যুক্ত করা হয়েছে ১২০এক্স এআই আল্ট্রা জুম সমর্থিত একটি ৫০ মেগাপিক্সেল লাইকা ৫এক্স টেলিফটো ক্যামেরা। এছাড়াও, সৃজনশীলতার পরিধি আরও বিস্তৃত করতে স্মার্টফোনটিতে বিশেষ ‘লাইভ মোমেন্ট’ ও ‘স্টেজ মোড’ ফিচার ব্যবহার করা হয়েছে।

ইমারসিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে শাওমি ১৭টি ডিভাইসে ব্যবহার করা হয়েছে ৬.৫৯ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। একইসাথে, ফোনটির ৩,৫০০ নিটস পিক ব্রাইটনেস তীব্র সূর্যালোক বা দিনের আলোতেও একদম স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিত করবে। এছাড়াও, দীর্ঘসময় ব্যবহারের ক্ষেত্রে চোখের ক্লান্তি কমিয়ে স্বস্তিদায়ক স্ক্রিন টাইম নিশ্চিত করতে ডিভাইসটিতে শাওমি ভিশন কেয়ার ও টিইউভি রেইনল্যান্ড-সার্টিফাইড আই কমফোর্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

নিরবচ্ছিন্ন ব্যাকআপ নিশ্চিত করতে স্মার্টফোনটিতে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার পূর্ণ চার্জে ১.৫৭ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এর প্রিমিয়াম স্লিম প্রোফাইল ও নজরকাড়া মাইক্রো-কার্ভড এজ ডিজাইন হ্যান্ডসেটটিকে যেমন আকর্ষণীয় লুক দিয়েছে, তেমনি আইপি৬৮ রেটিংয়ের ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স এর দীর্ঘস্থায়ী স্থায়িত্ব নিশ্চিত করবে।

শাওমি ১৭টিতে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০-আল্ট্রা প্রসেসর ও শাওমি হাইপারওএস, যা ব্যবহারকারীদের জন্য স্মুথ মাল্টিটাস্কিং, গেমিং ও নিরবচ্ছিন্ন সফটওয়্যারের অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি, আধুনিক লাইফস্টাইলকে আরও সহজ ও স্মার্ট করতে ডিভাইসটিতে শাওমি হাইপারএআই, গুগল জেমিনি ইন্টিগ্রেশন ও গুগলের ‘সার্কেল টু সার্চ’-এর মতো অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশের বাজারে আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস শাওমি ১৭টি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ক্রেতাদের জন্য নিত্যনতুন প্রিমিয়াম উদ্ভাবন নিয়ে আসার প্রতিশ্রুতির ক্ষেত্রে এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ডিভাইসের মাধ্যমে আমরা আমাদের ফ্যানদের জন্য শাওমি স্মার্টফোনে লাইকার মতো বিশ্বমানের অত্যাধুনিক ফটোগ্রাফি প্রযুক্তি নিয়ে এসেছি। আগামীতেও ব্যবহারকারীদের প্রতিদিনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে আমরা আরও বেশ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছি।”

প্রযুক্তিপ্রেমী ক্রেতা, ফটোগ্রাফি অনুরাগী, কনটেন্ট ক্রিয়েটর ও যারা একটি প্রিমিয়াম স্মার্টফোন খুঁজছেন; তাদের দৈনন্দিন ক্রিয়েটিভিটি, এন্টারটেইনমেন্ট, প্রোডাক্টিভিটি ও কানেক্টিভিটিকে এক সুতোয় বাঁধবে এই শাওমি ১৭টি। এছাড়া, নির্ভরযোগ্য ও হাই-স্পিড কানেক্টিভিটি নিশ্চিত করতে স্মার্টফোনটিতে ওয়াই-ফাই ৬ই ও ফ্লেক্সিবল ডুয়েল সিম যুক্ত করা হয়েছে।

১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের শাওমি ১৭টি ফ্ল্যাগশিপ ফোনটি বাংলাদেশের সকল অথরাইজড শাওমি স্টোরে আগামী ১১ জুন থেকে পাওয়া যাবে। ভায়োলেট, ওপাল হোয়াইট ও ব্ল্যাক তিনটি আকর্ষণীয় রঙে বাজারে আসা ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯৯ টাকা মাত্র।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি