সোমবার, জুন ৮, ২০২৬
32.1 C
Dhaka

প্রাথমিকে অনলাইন বদলি আবেদন শুরু শিগগিরই

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলি আবেদন শিগগিরই শুরু হতে যাচ্ছে। আর সে লক্ষ্যে শিক্ষকদের অনলাইন বদলির জন্য পদ ‘হোল্ড’ করা করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতর দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম অতি শিগগিরই শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে তার জেলাধীন প্রতিটি উপজেলা/থানায় মামলাজনিত অথবা যৌক্তিক কারণে কোনও শিক্ষক পদ হোল্ড করার প্রয়োজন হলে তা দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, পদ একবার হোল্ড করা হলে তা বদলি চলাকালীন সময়ে পুনরায় সক্রিয় করার কোনও সুযোগ নেই। তাই শিক্ষকের কোনও পদ হোল্ড করার ক্ষেত্রে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়েছে ওই নির্দেশনায়।

এতে বলা হয়েছে, এ বিষয়ে কোনও জটিলতার উদ্ভব হলে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/উপজেলা শিক্ষা অফিসাররা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এবং কোনও ত্রুটি-বিচ্যুতি ও অনিয়মের জন্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে অবহিত করা হয়।-ডিজিবাংলা

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি