রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
26 C
Dhaka

প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন করেছে কম্পিউটার সলিউশনস ইঙ্ক

টেকভিশন২৪ প্রতিবেদক: কম্পিউটার সলিউশনস ইঙ্ক. (সিএসআই), বাংলাদেশের একটি অগ্রণী আইটি কোম্পানি। ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখে ঢাকার ডেমরার কায়েতপাড়ায় অবস্থিত তাদের অ্যাসেম্বলি প্ল্যান্টে প্রতিষ্ঠার ২৫তম বছর উদযাপন করেছে।

এই মাইলফলক উদযাপন করতে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ খন্দকার বজলুল হক, ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ, গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ; বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার; বাংলাদেশ কম্পিউটার সমিতির সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ আলী ভূঁইয়া; বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া; এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (তুহিন) এবং কম্পিউটার সলিউশনস্‌ ইঙ্ক এর গোলাম মোর্শেদ সারোয়ার, সিওও, কম্পিউটার সলিউশনস্‌ ইঙ্ক.; মোহাম্মদ আবুল হাসান, সিইও এন্ড ফাউন্ডার,  কম্পিউটার সলিউশনস্‌ ইঙ্ক.; জোবাইদা পারভীন রুনু, কো-ফাউন্ডার,  কম্পিউটার সলিউশনস্‌ ইঙ্ক. এবং জনাব গোলাম মোর্শেদ সারোয়ার, সিওও, কম্পিউটার সলিউশনস্‌ ইঙ্ক.। এছাড়াও উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ থেকে আগত সিএসআই-এর সম্মানিত ব্যাবসায়িক পার্টনারগন।  আরো উপস্থিত ছিলেন সিএসআই-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর সিএসআই-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল হাসান স্বাগত বক্তব্য রাখেন। তার বক্তব্যে তিনি গত ২৫ বছর ধরে কোম্পানির অভিযাত্রা এবং গ্রাহকদের কাছে উদ্ভাবনী ও মানসম্পন্ন আইটি সমাধান প্রদানের প্রতি কোম্পানির প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

অধ্যাপক ডঃ খন্দকার বজলুল হক তার বক্তব্যে সিএসআই-এর প্রতিষ্ঠাবার্ষিকীর ২৫তম বছর পূর্তিতে অভিনন্দন জানান এবং বাংলাদেশের আইটি শিল্পের উন্নয়নে কোম্পানির অবদানের প্রশংসা করেন। তিনি কোম্পানিকে আগামী দিনগুলোতেও উদ্ভাবন এবং প্রবৃদ্ধি অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিএসআই-এর ইতিহাস ও অর্জনের উপর একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়। এছাড়াও কেক কাটা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি