রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
27.5 C
Dhaka

প্রতিমাসে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কোডরেস আয়োজন

টেকভিশন ডেস্ক: সারাদেশব্যাপী প্রোগ্রামিংয়ের প্রচার এবং অনুশীলনের লক্ষ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) প্রতিমাসে কম্পিউটার প্রকৌশল বিভাগে পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য কোডরেস (CodeRace) আয়োজন করছে।আগস্ট মাস থেকে শুরু হওয়া এই আয়োজনে স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় সহ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করছে।

প্রতিমাসের ২৫ তারিখে এই প্রতিযোগিতাটি একটি ওপেন সোর্স অনলাইন জাজের মাধ্যমে আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতায় প্রতিমাসে স্কুল,কলেজ ও পলিটেকনিক এবং বিশ্ববিদ্যালয় থেকে তিনটি ক্যাটেগরিতে মোট ৬ জনকে  পুরস্কার প্রদান করা হয়।

গত আগস্ট মাসের প্রতিযোগিতায় স্কুল ক্যাটাগরীর বিজয়ীরা হলো হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাফিস উল হক ও রাজশাহী ইউনিভার্সিটি স্কুলের ছাত্র ফারহান আহমেদ। কলেজ ক্যাটাগরীতে সরকারি সুন্দরবন আদর্শ কলেজের জিসান গাইন ও সিলেট এম সি কলেজের প্রত্যয় দাশ।বিশ্ববিদ্যালয় ক্যাটাগরীতে বিজয়ী ছিল – শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সীমান্ত ভট্টাচার্য ও লিডিং ইউনিভার্সিটি, সিলেটের এ এস এম ওয়াসিম।

গত সেপ্টেম্বর মাসের প্রতিযোগিতায় স্কুল ক্যাটাগরীতে বিজয়ী  চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের তাসফিক মাহমুদ ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর দেবজ্যোতি দাস সৌম্য। কলেজ ক্যাটাগরীতে বিজয়ী নটরডেম কলেজের তারেক আবরার ও সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এর মাহফুজ আহমেদ।বিশ্ববিদ্যালয় ক্যাটাগরীতে বিজয়ী ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ফাহিম ফাহিম শাহরিয়ার স্বাক্ষর এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ফাইম সৈকত।

এছাড়া এ বছর গ্রেস হপার ডে উদযাপন উপলক্ষে সেরা নারী অংশগ্রহণকারীকেও পুরস্কার প্রদান করা হয়। এবারের সেরা নারী অংশগ্রহণকারী হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর নন্দিতা রায়।

প্রতি মাসে কোড রেস প্রতিযোগিতার মতো এই ধরনের নিয়মিত আয়োজন এসিএম আইসিপিসি, এনসিপিসি,আইএসসিপিসি,এনএইচএসপিসি’র প্রতিযোগিদের অনুশীলনে ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারন সম্পাদক মুনির হাসান।

উল্লেখ্য, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর আয়োজনে প্রত্যেক ইংরেজী মাসের ২৫ তারিখে দুই ঘন্টা ব্যপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজনের বিস্তারিত পাওয়া যাবে https://www.bdosn.org/programs/coderace ও https://oj.bdosn.org এই ওয়েব ঠিকানায়।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি