শনিবার, আগস্ট ২২, ২০২৬
31 C
Dhaka

প্রতিবন্ধীরা আগামী দিনের উদ্যোক্তা ধামাকাশপিং ও ডিআরআরএ এর সমঝোতা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে একসাথে কাজ শুরু করেছে ধামাকাশপিং ডটকম ও ডিজঅ্যাবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনস (ডিআরআরএ)।

বুধবার ধামাকার কার্যালয়ে আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তিস্বাক্ষর হয়েছে।

সমঝোতা চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী ধামাকা এবং ডিআরআরএ এর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এরকম মহতী কাজের সাথে যুক্ত থাকাটা একটা ভাগ্যের ব্যাপার। আমি বিশ্বাস করি এই উদ্যোগে সবাই আপনাদের পাশে দাঁড়াবে। মোবাইল ডিভাইসের মাধ্যমে এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশের প্রতিফলন। প্রতিবন্ধীরা ধামাকার এই অ্যাপটি ব্যবহার করে অচিরই তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। আমি আশা করছি, আগামীতেও প্রতিবন্ধী ব্যক্তিদের মানউন্নয়নে ধামাকা ও ডিআরআরএ একসঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধামাকাশপিং ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এস এমডি জসিম উদ্দীন চিশতী। ধামাকার প্রধান পরিচালন কর্মকর্তা সিরাজুল ইসলাম রানা। ডিআরআরএ এর পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন এবং ডিআরআরএ এর উপদেষ্টা স্বপ্না রেজা। 

ধামাকাশপিং ডটকম ও ডিআরআরএ এর মধ্যে সমঝোতা চুক্তি।

ধামাকাশপিং ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এস এমডি জসিম উদ্দীন চিশতী বলেন, ডিআরআরএ দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। এখন থেকে ধামাকা উদ্যোক্তা অ্যাপের মাধ্যমে ডিআরআরএ এর সহযোগিতায় প্রান্তিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চাই আমরা। আমাদের এই অ্যাপের মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের প্রতিবন্ধী উদ্যোক্তারা খুব সহজেই যুক্ত হতে পারবেন।

তিনি বলেন, প্রতিবন্ধীদের আমরা বলছি মাতৃগর্ভা। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র অথবা চেয়ারম্যান সনদ অথবা ডাক বিভাগের উদ্যোক্তা প্রত্যয়ন নিয়ে যেকেউ এখানে অন্তর্ভুক্ত হয়ে অ্যাপের মাধ্যমে অনলাইনে ব্যবসা করতে পারবেন। নিজ নিজ এলাকায় অর্ডার হওয়া পণ্য ডেলিভারি দেয়ার মাধ্যমেও এখানে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে।

চিশতী বলেন, ইকমার্স উদ্যোক্তা হিসেবে আমরা কোনো আর্থিক সহযোগিতা চাই না। আমরা চাই সরকারের সমর্থন, অন্তত পাঁচ বছর ভ্যাট ট্যাক্স থেকে মুক্ত রেখে আমাদেরকে বিকশিত হতে দিন, তাহলে আমরা গার্মেন্টস সেক্টরের চেয়েও বেশি উপার্জনশীল খাত হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে পারব। আমি মনে করি, ডিআরআরএ এর মত প্রতিষ্ঠান আমাদের সাথে থাকলে আমরা দ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অবদান রাখতে পারবো।

ডিআরআরএ এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন বলেন, কমিউনিটিভিত্তিক পুনর্বাসনের জন্য দীর্ঘ ২৫ বছর ধরে প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে আছে ডিআরআরএ। তাদের শিক্ষা, স্বাস্থ্যসহ স্বাবলম্বী করে গড়ে তোলার কাজ করছি আমরা। এই করোনা মহামারি এবং রমজানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খাদ্য সহায়তা হিসেবে ১০ লাখ টাকার অনুদান দিচ্ছে ধামাকা। আগামী দিনে ধামাকা উদ্যোক্তা অ্যাপের মাধ্যমে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে চাই।

ধামাকার সিওও সিরাজুল ইসলাম রানা জানান, তারা ডিআরআরএ এর মধ্যমে প্রতিবন্ধীদের পাশে থাকবেন। ডিআরআরএ এর সহযোগিতায় করোনার এই দুর্যোগে প্রায় ১৫০০ অসহায় প্রতিবন্ধী ব্যক্তির বাসায় তারা ১৫ দিনের খাবার পৌঁছে দেবেন। তিনি বলেন, সাময়িক এই দুর্যোগ মোকাবিলা করার পরে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি মোবাইল অ্যাপের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেবো। আমরা আশা করছি, আগামী দিনে এই উদ্যোগের পাশে আমরা সরকারকেও পাবো।

এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক সমকাল।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি