রবিবার, আগস্ট ৩০, ২০২৬
28 C
Dhaka

পিক্সেল ওয়াচ ২ আনল গুগল

টিভি২৪ আইডেস্ক: পৃথিবীর শীর্ষ তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান গুগল নতুন স্মার্টওয়াচ এনেছে। নাম গুগল পিক্সেল ওয়াচ টু। ওয়াচের সামনে থাকছে বৃত্তাকার ১.২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, তার ওপর বসানো গরিলা গ্লাস ৫। ওয়াচটির বডি অ্যালুমিনিয়ামের, আর গুগলের নিজস্ব স্ট্র্যাপ সিস্টেম এবারও ব্যবহার করা হয়েছে। সাধারণ ঘড়ির স্ট্র্যাপ এতে ব্যবহার করা যাবে না। এলটিই মডেলটিতে ই-সিম ব্যবহার করা যাবে। আইপি ৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে, পাঁচ মিটার গভীরতায়ও পানি প্রবেশ করবে না। হার্ট রেট, জাইরো, অল্টিমিটার, কম্পাস, ব্লাড অক্সিজেন লেভেল, থার্মোমিটার এবং স্কিন কনডাকট্যান্স সেন্সরের পাশাপাশি ইসিজি সার্টিফিকেশনও আছে।

অপারেটিং সিস্টেম থাকছে অ্যানড্রয়েড ওয়্যার ওএস ৪ এবং প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৫১০০। গুগলের দাবি, প্রথম পিক্সেল ওয়াচ তৈরির সময় ফিটবিটকে কিনে নেওয়ার প্রক্রিয়া শেষ না হওয়ায় ফিটবিটের প্রযুক্তি ও সফটওয়্যার সেটাতে ব্যবহার করা যায়নি। এবার সেটা কার্যকর করা গেছে। ব্যবহারকারীরা ফিটবিটের চমৎকার হেলথ ট্র্যাকিং সফটওয়্যারের সুবিধা তো পাচ্ছেনই, পাশাপাশি পাবেন গুগলের শক্তিশালী অ্যাসিস্ট্যান্ট ফিচার এবং ওয়্যার ওএসের বিশাল অ্যাপ লাইব্রেরি ব্যবহারের সুবিধাও।

ডিভাইসটি সিলভার, ব্ল্যাক এবং গোল্ড—তিনটি রঙে পাওয়া যাবে। দাম ৩৯৯ ডলার থেকে শুরু।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি