বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
28 C
Dhaka

৩ বছরের সেবাসহ উচ্চগতি সম্পন্ন গ্রাফিক্স কার্ড আনলো পিএনওয়াই

টেকভিশন২৪ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে পিএনওয়াই ব্র্যান্ডের জিফোর্স আরটিএক্স ৪০৯০ মডেলের গ্রাফিক্স কার্ড। দীর্ঘ স্থায়িত্ব এবং পিসি গেমিংয়ে অভূতপূর্ব পারফরম্যান্স নিশ্চিত করতে উচ্চগতি সম্পন্ন গ্রাফিক্স কার্ডটি প্রফেশনালদের কথা বিবেচনায় রেখে বাজারে আনলো প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিএনওয়াই গ্রাফিক্স কার্ডে নতুন প্রযুক্তির তিনটি ফ্যান ব্যবহার করা হয়েছে যা অন্য গ্রাফিক্স কার্ড থেকে অনেক বেশি টেকসই। তিনটি ফ্যান থাকার কারণে বেশি সময় ব্যবহার করার পরও এটি সহজে গরমও হবে না। তাই অতিরিক্ত পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নেই। এই গ্রাফিক্স কার্ডে এইচডিএমআই ডিসপ্লে পোর্ট আছে। এছাড়া রয়েছে মেমোরি ইন্টারফেস ৩৮৪ বিট, মেমোরি ব্র্যান্ডউইড ১০০৮ জিবি/সেকেন্ড, ক্লক স্পিড ২২৩৫ মেগা হার্জ, বুস্ট স্পিড ২৫২০ মেগা হার্জ, মেমোরি স্পিড ২১ জিবিপিএস, মেমোরি সাইজ ২৪ জিবি ডিডিআর৬এক্স। পিএনওয়াই ব্র্যান্ডের জিফোর্স আরটিএক্স ৪০৯০ মডেলের গ্রাফিক্স কার্ডটি যেকোনো পিসিতে ব্যবহার করা যাবে।

পিএনওয়াই ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান। স্মার্ট টেকনোলজিসের পণ্যটির মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ডিসট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার এএসএম শওকত মিল্লাত, পিএনওয়াই পণ্য ব্যবস্থাপক তানভীর আলম, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মাহফুজুর রহমান মুকুল।

অনুষ্ঠানে এসএম মহিবুল হাসান বলেন, ‘পিএনওয়াই বিশ্বজুড়ে একটি জনপ্রিয় এক্সেসরিজ ব্র্যান্ড। সা¤প্রতিক সময়ে উচ্চগতি সম্পন্ন গ্রাফিক্স কার্ড বাজারে ছেড়ে বিশ্বব্যাপী সাড়া ফেলতে সক্ষম হয়েছে পিএনওয়াই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের গেমিং এবং গ্রাফিক্স প্রফেশনালদের কথা বিবেচনায় রেখে আমরা জিফোর্স আরটিএক্স ৪০৯০ মডেলের গ্রাফিক্স কার্ডটি বাজারে নিয়ে এসেছি। আশা করি, এই গ্রাফিক্স কার্ডটি ইউজারদের কম্পিউটার ব্যবহারকে অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে।’

৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ গ্রাফিক্স কার্ডটির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি