শনিবার, আগস্ট ২৯, ২০২৬
33 C
Dhaka

পাওনা আদায়ে টেলিটক ও বিটিসিএলের সাথে বৈঠক করেছে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: লাইসেন্স, রেভিনিউ শেয়ারিং ও তরঙ্গ ফি বাবদ বকেয়া সকল পাওনা পরিশোধ এবং বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিলে অর্থ প্রদানসহ সার্বিক বিষয় নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাথে বৃহস্পতিবার সকালে বৈঠক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগ। একই দিন দুপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর সাথে  সেবায় নতুনত্ব আনয়ন, বিটিসিএলের ‘আলাপ’ অ্যাপে নতুন ফিচার সংযোজন এবং গ্রাহক সন্তুষ্টির লক্ষ্যে সেবার মানোন্নয়নসহ বিটিআরসি’র বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি কার্যালয়ে কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এ কে এম হাবিবুর রহমান এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আনোয়ার হোসেন।বৈঠকে টেলিটককে ভ্যাট ও ট্যাক্স ব্যতিত বিটিআরসির পাওনা ১,৮৪৮ কোটি ৬৩ লাখ টাকা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ এবং পাওনা সংশ্লিষ্ট সকল ডাটা প্রেরণের নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে টেলিটক দ্রুত সময়ের মধ্যে বকেয়া পাওনা পরিশোধ করবে মর্মে কমিশনকে অবহিত করে। অন্যদিকে বিটিসিএলকে আইসিক্স, এনটিটিএন, আইপিটিএসপি এবং পিএসটিএন সংক্রান্ত সকল ডাটা বিটিআরসির নিকট প্রেরণসহ উদ্ভাবনী প্রোডাক্ট উন্নয়ন, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতে উদ্যোগ গ্রহণসহ বিটিআরসি কর্তৃক সকল পাওনা পরিশোধের বিষয়ে তাগাদা দেওয়া হয়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের পরিচালক জনাব আফতাব মো: রাশেদুল ওয়াদুদসহ উক্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি