শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
29.6 C
Dhaka

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন বিটিআরসি চেয়ারম্যান

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : আগামী ২৫ জুন ২০২২ তারিখে পদ্মাসেতু উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে সেতু ও তদসংলগ্ন এলাকায় মানসম্মত মোবাইল নেটওয়ার্ক নিশ্চিতে মোবাইল অপারেটরদের গৃহীত পদক্ষেপ ও নেটওয়ার্কের মান যাচাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এ সময় তিনি মাওয়া প্রান্তে সার্ভিস এরিয়া-১ এর কাছে গ্রামীনফোন, রবি ও বাংলালিংকের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত একটি স্থায়ী সাইট এবং মাওয়া প্রান্তে গ্রামীনফোন ও টেলিটক কর্তৃক স্থাপিত অস্থায়ী সাইট তথা Cell On Wheel (COW) পরিদর্শন করেন।

পরবর্তীতে সেতুর উপরে এবং জাজিরা প্রান্তের নেটওয়ার্কের মান যাচাই করেন পরিদর্শক দল। এ সময় অপারেটরগণ বিটিআরসি চেয়ারম্যানের কাছে তাদের গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবহিত করেন।

অপারেটরগণ মাওয়া ও জাজিরা উভয়প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকলের মানসম্মত নেটওয়ার্ক নিশ্চিতে বিদ্যমান সাইট ও অস্থায়ী সাইটে বিভিন্ন আধুনিক প্রযুক্তি, সর্বোচ্চ পরিমাণে তরঙ্গ, ০২টি উচ্চক্ষমতা সম্পন্ন এন্টেনা, ০৬টি 4th Cell ইত্যাদি সংযোজন এবং ২জি, ৩জি ও ৪জি প্রযুক্তির সক্ষমতা ও ট্রান্সমিশন সক্ষমতা বৃদ্ধি করেছেন।

উল্লেখ্য, পদ্মা সেতু ও তদসংলগ্ন এলাকার নেটওয়ার্কের পাশাপাশি বাবুবাজার-ভাঙ্গা হাইওয়ে সংলগ্ন এলাকার মহাসড়ক ব্যবহারকারীদের জন্য মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে মোবাইল অপারেটরগণ তাদের সাইটের ট্রান্সমিশন সক্ষমতা বৃদ্ধি করেছে। বাবুবাজার-ভাঙ্গা হাইওয়ে সংলগ্ন এলাকায় গ্রামীনফোনের ৫০টি সাইটের ট্রান্সমিশন ব্যান্ডউইথ বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও টেলিটক এনটিটিএন অপারেটরের নিকট হতে ট্রান্সমিশনের উদ্দেশ্যে আনলিমিটেড ব্যান্ডউইথ গ্রহণ করেছে। পদ্মা সেতু ও সংলগ্ন এলাকায় নেটওয়ার্কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সকল মোবাইল অপারেটর কর্তৃক বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন বিটিআরসি চেয়ারম্যান

গ্রামীনফোনের পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীনফোনের ইন্টারনেট ভিত্তিক অ্যাপ ‘MyGP App’ ব্যবহার করে গ্রামীনফোনের গ্রাহকরা উদ্বোধনী অনুষ্ঠান বিনামূল্যে যেকোন স্থান হতে সরাসরি উপভোগ করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি