মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
27.7 C
Dhaka

পদ্মা ব্যাংকে নতুন এমডি ও সিইও তারেক রিয়াজ খান

টেকভিশন২৪ ডেস্ক: চতুর্থ প্রজন্মের বেসরকারী ব্যাংক পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন তারেক রিয়াজ খান।

তারেক রিয়াজ খান এর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর করার পর, তারেক ১৯৯৪ সালে বেক্সিমকো গ্রুপে একজন ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ১৯৯৭ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৩ সাল পর্যন্ত সেখানে কাজ করেন। সুদীর্ঘ ২৭ বছরের বর্ণিল ক্যারিয়ারে তারেক রিয়াজ খান প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও এবং ব্যাংক আলফালাহ বাংলাদেশে কান্ট্রি হেড অফ রিটেইল ব্যাংকিং অ্যান্ড ব্রাঞ্চেস-এর দায়িত্ব পালন করেন। 

দেশের বিভিন্ন স্বনামধন্য ব্যাংকে একাধিক কৌশলগত সাংগঠনিক রূপান্তর উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন তারেক। মৌলিক উন্নতি এবং প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখে হয়েছেন অনুকরণীয়। দেশে এবং বিদেশে অনেক পেশাগত ও ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক।

পদ্মাব্যাংক লিমিটেডে যোগদানকালে তিনি বলেন- “পদ্মা ব্যাংকের সাথে আমার কর্মজীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখানকার কর্মকর্তা-কর্মচারীদের সাথে একযোগে কাজ করে অচিরেই গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে ব্যাংকটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস”।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের:  আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’...

সর্বশেষ

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি