বুধবার, এপ্রিল ২২, ২০২৬
28 C
Dhaka

নতুন ল্যাপটপ কেনার পর যা করবেন

spot_img

দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ল্যাপটপের ব্যবহার লক্ষ্য করা যায়। এ ছাড়া যারা ফ্রিল্যান্সিং বা বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তাদের একটি ভালো ল্যাপটপ বা কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ। অনেকে শখের বশে ও অনেকে ল্যাপটপ ক্রয় করে থাকেন। তবে নতুন ল্যাপটপ বা কম্পিউটার কেনার পর করণীয় কী কী অনেকেই জানেন না।

যারা নতুন ল্যাপটপ কিনেন তারা জানেন না এটি কিভাবে সেটআপ করতে হয় ও কিভাবে এর যত্ন নেয়া যায়। এজন্য এ সম্পর্কে ধারণা রাখা যেমন জরুরি ঠিক তেমনি ল্যাপটপ কেনার পর এর যত্ন নেয়া এর চেয়েও অনেক বেশি জরুরি।

সামান্য সমস্যা হলেই আমরা সার্ভিসিংয়ের দোকানে হাজির হই। সামান্য কিছু সেটিংস ঠিক করে নিলেই কিন্তু আর এ ধরনের সমস্যায় পড়তে হয় না।

ল্যাপটপের সাথে প্রদত্ত বক্সটি ভালোভাবে চেক
প্রতিটি নতুন ল্যাপটপ এর সাথে বাক্স দেওয়া হয়, এতে ল্যাপটপের ওয়ারেন্টি তথ্য ও পাওয়ার কেবল থাকে। বক্সটি খুলে সব সবকিছু সেখানে সঠিকভাবে রয়েছে কিনা তা নিশ্চিত করুন। সাবধানতার সাথে আপনার বাক্সের সামগ্রীগুলি বের করুন, যদি কোনও কিছু অনুপস্থিত থাকে, দ্রুত কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে।
পাওয়ার কানেক্টশন চেক

পাওয়ার কানেক্টশন চেক
সেটআপ করার আগে আপনাকে পাওয়ার কানেকশন করতে হবে। পাওয়ার কেবল টি সংযুক্ত করে, ল্যাপটপের কর্নারে দেওয়া পাওয়ার সুইচ অন করতে হবে। ল্যাপটপটি চালু হবার পর এবং এটিকে বুট আপ করতে হবে। এবং আপনাকে একটি মাইক্রোসফ্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ইন্টারনেট সংযোগের ব্যবস্থা থাকলে ওয়াইফাই অথবা নেট কানেকশন করতে হবে। এরপর আপনাকে ল্যাপটপের সিস্টেম আপডেট করতে হবে এবং ল্যাপটপের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করতে হবে।

অপারেটিং সিস্টেম আপডেট
নতুন ল্যাপটপ কেনার পর প্রথম যে কাজটি করতে হবে তা হলো ল্যাপটপটির অপারেটিং সিস্টেম আপডেট করে নেয়া। যেকোনো ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে মার্কেটে আসার পর দীর্ঘদিন ধরে গ্রাহকদের জন্য ডিসপ্লেতে রাখা হয়। এর ফলে এর ভার্সনটি দুর্বল ও ব্যাকডেটেড হয়ে পড়ে।

এজন্য ল্যাপটপ কেনার পর পরই ইন্টারনেট সংযোগ দিয়ে এর অপারেটিং সিস্টেম আপডেট করে নিতে হবে। এর ফলে আপনি আপনার ল্যাপটপটিতে লেটেস্ট ফিচারগুলো পাবেন ও আপনার সিস্টেমকে সুরক্ষিত রাখতে পারবেন। সিস্টেমটি আপডেট করার সময় ডিভাইসটি কয়েকবার রিস্টার্ট নিতে পারে। এরপর চেক করে দেখতে হবে যে সব আপডেট ঠিক মতো হয়েছে কি না। না হলে আবার আপডেট করতে হবে।

সফটওয়্যার ইন্সটল
ল্যাপটপ বা কম্পিউটারের প্রাণ হলো সফটওয়্যার। সফটওয়্যার ব্যবহার করেই ল্যাপটপের যাবতীয় কাজ সম্পাদন করতে হয়। কিন্তু নতুনদের জন্য সফটওয়্যার ইন্সটল করা ঝামেলা মনে হতে পারে। এক্ষেত্রে “নিনাইট” নামক সফটওয়্যার ইন্সটল করা যেতে পারে।

এর মাধ্যমে এক ক্লিকের মাধ্যমেই বিভিন্ন ধরনের ফ্রি সফটওয়্যার ইন্সটল করা যায় অতি সহজেই। এর মধ্যে অ্যান্টিভাইরাস ইউটিলিটি থেকে শুরু করে সব ধরনের প্রোগ্রাম পাওয়া যাবে। “নিনাইট” ৩২ এবং ৬৪ বিট উভয় প্রকার সংস্করণের জন্য পাওয়া যায়।

এজন্য এটির ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো সিলেক্ট করে ডাউনলোড দিয়ে সেগুলো ইনস্টল করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। ঝামেলাবিহীন নিরাপদ ইনস্টল প্রক্রিয়ার জন্য বেস্ট হলো “নিনাইট”।

ড্রাইভারগুলো আপডেট করতে হবে
ল্যাপটপের পাওয়ার সেটিংস অপটিমাইজ করতে হবে।
এজন্য আপনার কেনা ল্যাপটপের মাদারবোর্ডের মডেল নম্বর অনুযায়ী ইন্টারনেটে সার্চ করে আপনার ল্যাপটপের ড্রাইভারের সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে পারবেন ও সেই অনুযায়ী আপডেট করে নিতে পারবেন।

১. অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে

২. অ্যান্টি-থিফ টুল কনফিগার করে নিতে হবে।

৩. অটোমেটিক ব্যাকআপ কনফিগার করতে হবে

৪. ক্লাউড স্টোরেজ সেটআপ করতে হবে।

এসব কাজ ঠিকমতো করলে আপনার শখের ল্যাপটপটি ভালো থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি