শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

নতুন রূপে মাকসুদুল আলম সায়েন্সল্যাব ম্যাসল্যাব

টেকভিশন২৪ ডেস্ক: স্কুল-কলেজের শিক্ষার্থীদের ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে ধানমন্ডিতে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির অফিসে নতুন করে কার্যক্রম শুরু করল “মাকসুদুল আলম সায়েন্সল্যাব (ম্যাসল্যাব)”। বিখ্যাত জিনবিজ্ঞানী ড. মাকসুদুল আলমের নামে এই ল্যাবে স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে-কলমে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের বিভিন্ন এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকবে। সেই সাথে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের ব্যবহারিক বিষয়ের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

গত শনিবারে নতুন রূপে সাজানো ম্যাসল্যাবের প্রথম দিনের কার্যক্রমে উপস্তিত ছিল রাজধানীর বিভিন্ন স্কুলের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ১০ জন শিক্ষার্থী। তারা মাইক্রোস্কোপ ব্যবহার করে পেঁয়াজের কোষ পর্যবেক্ষন করে। মাইক্রোস্কোপের জন্য কিভাবে স্লাইড তৈরি করতে হয়, কিভাবে স্লাইড সেটআপ করতে হয় এই ব্যাপারেও তাদের হাতে-কলমে প্রশিক্ষণ নিয়েছে। এর পাশাপাশি পেরিস্কোপ কিভাবে কাজ করে তা শেখানো হয়।

প্রথম দিনের কার্যক্রমে শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরীসহ প্রমুখ।

নতুন ভাবে সাজানো ম্যাসল্যাবের প্রথম দিনে উপস্থিত হয়ে ইসমাইল মিঝি জিসান নামে এক শিক্ষার্থী বলে, এই ওয়ার্কশপে অংশ নিয়ে অনেক ভালো লেগেছে। জায়গাটিও অনেক সুন্দর। মাঝে মাঝে এখনে এসে খেলতে পারবে কিনা, এটা নিয়েও প্রশ্ন করে সে। জিসান জাগো ফাউন্ডেশনের একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে।

অর্পিতা দাস নামে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, তার রসায়ন অনেক ভালো লাগে। সে তার রসায়ন বইয়ের সবগুলো এক্সপেরিমেন্ট এই ল্যাবে নিজ হাতে করতে চায়। সে তার বন্ধুদের নিয়ে পরের সব আয়োজনে ম্যাসল্যাবের সাথে যুক্ত থাকতে চায়।

ম্যাসল্যাবের ফ্যাসিলিটেটর মো: রেজাউল ইসলাম জানায়, স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ করে দিলে তারা বিজ্ঞানের গভীরে যেতে পারে। বিষয় ভিত্তিক কনসেপ্টটা পরিস্কার বোঝা যায়। সেই সাথে শেখাটাও বেশ আনন্দের হয়। সেই জায়গা থেকে আমরা পরিকল্পনা করছি, খুব শীঘ্রই পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের উপর বিভিন্ন ব্যবহারিক কোর্স আয়োজন করার। সেই সাথে ছোটদের জন্য “ব্যবহারিক বিজ্ঞানের হাতেখড়ি” নামে ছোটদের জন্য ভিন্ন কোর্স আয়োজন করার।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি