রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

নতুন এমএফএস ‘ট্যাপ’ উদ্বোধন করলেন সেনা প্রধান

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : দেশের ডিজিটাল আর্থিক লেনদেনে নতুন মাত্রা যোগ করতে এবং গ্রাহকদের নিরাপদ সেবা প্রদানের লক্ষ্যে চালু হলো নতুন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ট্রাস্ট আজিয়াটা পে বা “ট্যাপ”। আজ বুধবার, ২৮ জুলাই দুপুরে ট্রাস্ট ব্যাংকের হেড অফিসে এ বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ওএসপি, এনডিইউ, পিএসসি, চেয়ারম্যান, ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড।

সেবাটির আওতায় প্রাহকরা অর্থ জমা-লেনদেন, ইউটিলিটি বিল পরিশোধ, বীমার কিস্তি, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি জমা দেয়া, রেমিট্যান্স গ্রহণ, অনলাইন মার্চেন্ট পেমেন্ট এবং সকল মোবাইল ফোন অপারেটরের রিচার্জ সেবা গ্রহণ করতে পারবেন।

‘ট্যাপ’ এর বিশেষত্ব হচ্ছে শুধু জাতীয় পরিচয়পত্র ও সেলফির মাধ্যমে সেবাটি গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন গ্রাহকরা। একমাত্র এই সেবাটির মাধ্যমে ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফি পরিশোধ করা যাবে। টি-ক্যাশ (ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং) এর সকল গ্রাহক এখন ট্যাপ’র গ্রাহকে পরিণত হবেন এবং পূর্ববর্তী সকল সুযোগ সুবিধা অক্ষুন্ন রেখে আরো আকর্ষণীয় ফিচার ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশের প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশের জন্য মূল চ্যালেঞ্জ হচ্ছে আধুনিক ও উন্নতমানের সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করা। এর বাস্তবায়নে উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ ও ব্যবহার-বান্ধব অত্যাধুনিক অ্যাপের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে ট্যাপ। পাশাপাশি মিলিটারি গ্রেড নিরাপত্তা ব্যবস্থায় ট্যাপ’র ইস্পিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে বলে আশা করা যায়।

সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, চেয়ারম্যান, ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড বলেন,“বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস একটি অত্যাধুনিক ও উপযোগী প্রযুক্তি। তাই আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং আজিয়াটা ডিজিটাল সার্ভিসের যৌথ উদ্যোগে আমরা চালু করতে যাচ্ছি ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ। জাতির পিতার জন্মশত বার্ষিকী এবং আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে দেশে এমন একটি প্রযুক্তি চালু করতে পেরে আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত। আমি আশাকরি ট্যাপ’র এই সেবা আমরা দেশের জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ্। ”

ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হুমায়রা আজম বলেন,“দেশের মানুষকে সেরা ব্যাংকিং সুবিধাটি প্রদান করাই ট্রাস্ট ব্যাংকের লক্ষ্য। এই ভাবনা থেকেই আজিয়াটা গ্রুপের সাথে আমাদের যুক্ত হওয়া। আমার বিশ্বাস আজিয়াটা গ্রুপের সাহায্যে আমরা বাংলাদেশের মানুষকে লেনদেনের ডিজিটাল সুবিধা দেয়ার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যেতে পারব।”

ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও দেওয়ান নাজমুল হাসান বলেন,“ডিজিটাল বাংলাদেশের ভিশনকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে ‘ট্যাপ’ চালু করতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এই উদ্যোগকে স্বাগত জানাবে সর্বস্তরের জনগণ। মোবাইলে অর্থ লেনদেনে আস্থার প্রতীক হয়ে উঠবে ট্রাস্ট আজিয়াটা পে বা ‘ট্যাপ’।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, ভাইস চেয়ারম্যান,আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো: আশরাফ খান, এনডিসি, পিএসসি,ব্যবস্থাপনা পরিচালক আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। এছাড়া ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে অংশগ্রহণ করেন আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস’র চিফ এক্সিকিউটিভ অফিসার খাইরিল আব্দুল্লাহ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার এন্থনি শেয়ান্থা আবেকুন, বোর্ড অব ডিরেক্টরস সুব্বারমন বৈদ্যনাথন এবং চিফ স্ট্রাটেজি অফিসার তোমু মারুয়ামাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

‘ট্যাপ’ ট্রাস্ট ব্যাংক লিমিটেড (টিবিএল) এবং আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস (এডিএস) এর যৌথ উদ্যোগে গঠিত ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের একটি উদ্যোগ।

এসএইচ২৮জুলাই/২১

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি