সোমবার, আগস্ট ২৪, ২০২৬
30 C
Dhaka

নগদ-মাস্টারকার্ড লাখপতি ক্যাম্পেইনের বিজয়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: নগদ-মাস্টারকার্ড লাখপতি ক্যাম্পেইনে অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে নগদ-মাস্টারকার্ড। মাস্টারকার্ড থেকে নগদ অ্যাকাউন্টে অ্যাড মানি করে তাঁরা এই পুরস্কার জিতেছেন।

সম্প্রতি বনানীতে নগদের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নগদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, চিফ কমার্শিয়াল অফিসার মো: সিহাব উদ্দীন চৌধুরী, চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার শেখ সাবাব আহমেদ এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও প্রতিষ্ঠানটির ডিরেক্টর জাকিয়া সুলতানা এ সময় উপস্থিত ছিলেন।

সাতটি নির্ধারিত পরিমাণ ক্যাটাগরি থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাড মানি করে একজন গ্রাহক ক্যাশ-বোনাস উপভোগ করেছেন। প্রতি ক্যাটাগরির লেনদনের জন্য একবার করে ক্যাশ-বোনাস (অনুমোদিত পরিমাণ অনুযায়ী) এবং সর্বমোট ১০০০ টাকা পর্যন্ত ক্যাশ-বোনাস উপভোগ করেছেন গ্রাহকেরা। পাশাপাশি ক্যাম্পেইন চলাকালে স্বল্পতম সময়ে সর্বোচ্চ পরিমাণ টাকা অ্যাড মানি করে শীর্ষ তিনজন মনোনীত গ্রাহক তিনটি মেগা উপহার পাওয়ার যোগ্য হয়েছেন।

নগদ-মাস্টারকার্ড লাখপতি ক্যাম্পেইনে প্রথম পুরস্কার এক লাখ টাকা পেয়েছেন মো: মারফত আলী, দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার টাকা পেয়েছেন মোছা: ফারজানা খাতুন, তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা পেয়েছেন রুনা কবির। নগদ ও মাস্টারকার্ডের কর্মকর্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণের পর নগদের চিফ কমার্শিয়াল অফিসার মো: সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘আমরা মানুষের জন্য সাশ্রয়ী ও সহজ লেনদেন ব্যবস্থা নিয়ে কাজ করছি। তারই অংশ ছিল এই ক্যাম্পেইন। আমরা এই ক্যাম্পেইনে গ্রাহকের বিপুল সাড়া পেয়েছি। সামনে এমন আরো নতুন নতুন সেবা নিয়ে আমরা গ্রাহকের সামনে হাজির হব।’  

এই সপ্তাহের জনপ্রিয়

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি