মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
29.1 C
Dhaka

নগদের সঙ্গে তামিমের ‘আজীবন’ চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে আজীবন চুক্তি করেছে বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’।

গতকাল সোমবার এ বিষয়ে এক আনুষ্ঠানিক চুক্তি হয়েছে নগদ ও দেশের ইতিহাসে সেরা ওপেনার তামিম ইকবালের মধ্যে। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

২০২১ সালে এক চুক্তির পর নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তামিম ইকবাল। এ সময়ে নগদ আট কোটি গ্রাহকের ভালোবাসা পাওয়ার পাশাপাশি দেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আজীবন চুক্তি স্বাক্ষরের পর তামিম ইকবাল বলেন, ‘নগদ সব সময় আমার হৃদয়ে খুব কাছাকাছি থেকেছে। সাম্প্রতিক সময়ে নগদের সেবার কলেবর আরো অনেক বেড়েছে ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত নগদ এবং আমি আমাদের কাজের ক্ষেত্রকে আরো বিস্তৃত করতে পেরেছি।’

ক্রিকেটার তামিম ইকবাল বলেন, ‘নগদের সঙ্গে যুক্ত হওয়ার আগে থেকেই আমি নগদ-এর ওয়ালেট ব্যবহার করি। ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করার ক্ষেত্রে নগদের যে অবদান, সেটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়াকে আরো বেগবান করছে। তাছাড়া আর্থিক খাতকে ডিজিটালি অ্যাডভান্স করতেও গত চার বছর নগদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাগজপত্র ছাড়া শুধু কয়েকটি সংখ্যা ডায়াল করে নগদ অ্যাকাউন্ট খোলাসহ এক ক্লিকে অনেক কিছুর সমাধান করে দিয়েছে নগদ। ফলে জীবন এখন আগের চেয়েও স্বাচ্ছন্দ্যময়।’

তামিম ইকবালের সঙ্গে অনেক লম্বা সময়ের জন্য চুক্তিবদ্ধ হওয়াকে দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধাবোধ এবং দায়িত্বের অংশ হিসেবে দেখছেন নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। তিনি বলেন, ‘মোবাইল আর্থিক সেবার মাধ্যমে মানুষের দিনবদলের অগ্রযাত্রায় তামিমের মতো বিশ্বসেরা একজন ক্রিকেটার নগদের সঙ্গে দুই বছর ধরে থাকার পর আজীবনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, এটি অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। এই দুই বছর আমরা এক সঙ্গে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছি। আমরা আশা করি তামিম ইকবাল সামনের দিনে মানুষের মনে আরও মুগ্ধতা ছড়াবেন এবং নগদকে আরও বড় জায়গায় নিয়ে যেতে উৎসাহ দেবেন।’

তামিম ইকবাল খান নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইতোমধ্যে বিভিন্ন ধরনের ক্যাম্পেইনে ও অনুষ্ঠানে নগদের ব্র্যান্ড ইমেজ দাড় করাতে ভূমিকা রেখেছেন। তিনি নগদের বিএমডব্লিউ ক্যাম্পেইন চলাকালে একটি সেডান গাড়ি বিজয়ী অনুপ এলভিনের বাসায় গিয়ে গাড়ি হস্তান্তরসহ অনেক ধরনের ক্যাম্পেইন সফল করেছেন।

২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রার পর একে একে অসম্ভব সাধন করেছে নগদ। মাত্র চার বছরে নগদের গ্রাহক আট কোটির বেশি হওয়ার পাশাপাশি দৈনিক গড় লেনদেন এক হাজার কোটি টাকায় পৌঁছে গেছে। এই অল্প সময়ের মধ্যে দেশের সবচেয়ে দ্রুততার সঙ্গে ১০ হাজার কোটি টাকার কোম্পানি হওয়ার মার্যাদাও পেয়েছে নগদ।

দেশের একটি মোবাইল আর্থিক সেবা হিসেবে নগদ লিমিটেড শুরু থেকে দেশের মানুষের জন্য কিছু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। যে কারণে নগদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্রিকেটার, অভিনয় শিল্পী, তারকা, ব্যবসায়ীসহ বিভিন্ন জগতের সফল মানুষেরা। তাঁদের সাথে যুথবদ্ধ হয়ে নগদ তৈরি করে চলেছে এক অনবদ্য সফলতার গল্প।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি