বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
20.9 C
Dhaka

ফের অপোর বিরুদ্ধে নকিয়ার মামলা

টেকভিশন২৪ ডেস্ক: অনুমতি ছাড়া নকিয়ার পেটেন্ট ব্যবহার করায় চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অপো জুলাইয়ে জার্মানিতে নিষিদ্ধ হয়। ফিনল্যান্ডের টেক জায়ান্ট নকিয়া বিশ্বের অন্যান্য বাজারেও একই অভিযোগে অপোর বিরুদ্ধে মামলা দায়ের করছে।

জিএসএমএরিনার এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুমতি ছাড়া অপো নকিয়ার পেটেন্ট ব্যবহার করছে এমন অভিযোগের ভিত্তিতে অস্ট্রেলিয়ার আদালতে মামলা দায়ের করেছে নকিয়া। অন্যান্য দেশেও একই অভিযোগে মামলা হতে পারে।

২০২১ সালে অপোর বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ তুলে নকিয়া। সে সময় ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতসহ ইউরোপ ও এশিয়ার একাধিক দেশে আইনি পদক্ষেপ নেওয়া হয়।

নকিয়ার অভিযোগ, কোনো প্রকার অনুমতি ছাড়া অপো স্মার্টফোনে ওয়াইফাই স্ক্যানিংয়ের প্রযুক্তি ব্যবহার করছে, যার পেটেন্ট নকিয়ার দখলে রয়েছে।

উল্লেখ্য, অপো ২০১৮-তে জার্মানির মধ্য দিয়ে ইউরোপের বাজারে প্রবেশ করে। কিন্তু আদালতের রায় অপোর জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

অপোর আন্তর্জাতিক বিক্রয়ের ভাইস প্রেসিডেন্ট বিলি চ্যান বলেন, ইউরোপ একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল। গ্রাহকদের ভবিষ্যতে উদ্ভাবনী পণ্য সরবরাহ করতে চায় অপো। কিন্তু নকিয়ার সঙ্গে সমস্যায় ভবিষ্যৎ সম্ভাবনাকে ব্যাহত হচ্ছে। যার দরুন বৈদেশিক বাজারে অপো অবস্থান হারাতে শুরু করেছে।

জার্মানির পাশাপাশি অস্ট্রলিয়াতে অপো নিষিদ্ধ হলে সংস্থাটি মুখ থুবড়ে পড়বে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রি বেড়েছে ১৫ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম...

বিকল্প ব্যবস্থা ছাড়াই বন্ধ ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’-এর বিদ্যমান...

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে দেশের প্রথম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ওয়াশিং প্ল্যান্ট স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: নিরাপদ ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত...

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি