সোমবার, জুন ৮, ২০২৬
35.7 C
Dhaka

দেশে পিসিবিএ উৎপাদন শুরু করলো সিম্ফনি মোবাইল

টেকভিশন২৪ ডেস্ক: আশুলিয়ার আউকপাড়াতে সিম্ফনি মোবাইলের দ্বিতীয় কারখানা থেকে মোবাইল ফোনের জন্য পিসিবিএ এর পরীক্ষা মূলক উৎপাদন শুরু করেছে সিম্ফনি মোবাইল। এর আগে ২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বর উদ্বোধন হয় সিম্ফনি মোবাইলের প্রথম মোবাইল ফোন উৎপাদন কারখানা।

সিম্ফনি থেকে জানা যায় প্রায় ৬৭ হাজার স্কয়ারফিট জায়গার উপর নির্মিতব্য বহুতল ভবনের পুরো বিল্ডিং জুড়েই সিম্ফনি মোবাইলের দ্বিতীয় কারখানা টি তৈরি হচ্ছে।এই কারখানায় পিসিবিএ এবং মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং এর পাশাপাশি মোবাইল ফোন এ্যাক্সেসরিজ যেমন চার্জার, হেডফোন, ডেটাকেবল সহ অন্যান্য কিছু এ্যাক্সেসরিজও উৎপাদন করা হবে।

অদূর ভবিষ্যতে মোবাইল ফোনের ডিসপ্লেও এই ফ্যাক্টরি থেকে উৎপাদন হবে বলে জানায় সিম্ফনি।

প্রাথমিক পর্যায়ে এই কারখানা থেকে প্রতি মাসে ২ লক্ষ পিস পিসিবিএ এর উৎপাদন পরিকল্পনা করেছে সিম্ফনিএবং প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এই কারখানায়।

সিম্ফনির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ বলেন, ‘প্রথম থেকেই দেশে মোবাইলফোন উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিম্ফনি মোবাইল। তাই প্রথম কারখানাটি উদ্বোধন করার পাশাপাশি দেরি না করে দ্বিতীয় কারখানা তৈরি করার কাজে হাত দেয় সিম্ফনি এরই সফলতা হিসেবে মাত্র দু বছরের মধ্যেই দ্বিতীয় ম্যানুফ্যাকচারিংকারখানাটি করতে পেরেছি’।

এছাড়াও বাংলাদেশ সরকার এর ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার তাঁর ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে সিম্ফনি মোবাইলকে পিসিবিএ বানানোর জন্য অভিনন্দন জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি