বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
26.5 C
Dhaka

দেশে টেকনোলজি এক্সপার্ট তৈরি করতে বুয়েটে অ্যাডভান্স কম্পিউটিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে : আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন শিক্ষার্থীদের রোবটিকস, সাইবার সিকিউরিটি, মাইক্রোপসেসর ডিজাইনিং এবং আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বিষয়ে আগ্রহী করে তুলতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) অ্যাডভান্স কম্পিউটিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও ভবিষ্যতমুখী বিশেষায়িত  ভিএলএসআই ল্যাব এবং ইউনিবেটর প্রতিষ্ঠার কথাও জানান তিনি। এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে মানবসম্পদ তৈরি, চাহিদা পূরণ ও চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় দেশে আরো অধিকতর টেকনোলজি এক্সপার্ট তৈরি করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আজ বুয়েট কাউন্সিল বিল্ডিংয়ে হুয়াওয়ে, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগিতায় আইসিটি একাডেমী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেয়ার গবেষণা ও নিজেদের উদ্ভাবনগুলো পরীক্ষণের সুযোগ করে দিতে বুয়েটের পর ৫টি বিশ্ববিদ্যালয়ে আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করা হবে। এগুলো হবে কুয়েট, চুয়েট এবং রুয়েট, যশোর এবং ঢাকায়।

পলক বলেন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় পারদর্শী করে তুলতে এবং ডিজরাপ্টিভ টেকনোলজি সম্পর্কে ধারণা দিতে ইতোমধ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের মাধ্যমে সারাদেশের ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। 

তিনি বলেন জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য সারা দেশে ৩৯ টি হাইটেক পার্ক, ৬৪ টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এবং ৪৯৪টি উপজেলায় জয় ডিজিটাল সার্ভিস সেন্টার স্থাপনের কাজ চলছে। দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষে স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করা হয়েছে। ইনফো সরকার প্রকল্পের মাধ্যমে ৩৮’শ ইউনিয়নে ব্রডব্যান্ড  ইন্টারনেট কানেক্টিভিটি  পৌছে দেয়া হয়েছে। তিনি আরও বলেন দেশে ৩০০টি স্কুল অব ফিউচার, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন ২০২৫ সাল নাগাত শতভাগ ইন্টারনেট ও অনলাইনে শতভাগ সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছি। এ সকল কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আইটি সেক্টরে ৩০ লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ৫ বিলিয়ন ডলার রপ্তানী আয় সম্ভব হবে।

অনুষ্ঠানে অন্যান্যোর বক্তব্য রাখেন  বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার, বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল জব্বার খান, বুয়েট এর ইইই বিভাগের প্রধান ডাঃ মোঃ কামরুল হাসান, বুয়েট এর  আইআইসিটি পরিচালক ডাঃ মোঃ রুবাইয়াত হোসেন মন্ডল, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও মিঃ প্যান জুনফেং।

এর আগে প্রতিমন্ত্রী আইসিটি একাডেমি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন এবং বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

উল্লেখ্য, তরুণ শিক্ষার্থীদের আইসিটি ক্ষেত্রে দক্ষতা প্রদানের পাশাপাশি আইসিটি ট্যালেন্ট ও ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে দেশের স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাথে যৌথভাবে আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি