রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
29 C
Dhaka

দেশের বন্যাদুর্গত উত্তর পূর্বাঞ্চলে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতি , সচল হয়েছে ১১৪৬টি সাইট

মোবাইল নেটওয়ার্ক –প্রবল ভারীবর্ষণ ও অতিবৃষ্টির ফলে সিলেট , সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা বন্যাপ্লাবিত হওয়ায় চরম দুর্ভোগের শিকার হয়েছেন এই অঞ্চলের অধিবাসীরা। উক্ত এলাকায় ০৪ টি মোবাইল অপারেটরের মোট ৩,৬১৭ সাইট রয়েছে। বন্যাপ্লাবিত এলাকার অনেক সাইট (BTS) বিদ্যুৎ-বিচ্ছিন্ন হওয়ায় মোবাইল নেটওয়ার্ক প্রাপ্তিতে প্রতিবন্ধকতা দেখা দেয়। মোবাইল অপারেটরদের প্রচেষ্টায়  ২০/০৬/২০২২ তারিখ সন্ধ্যা পর্যন্ত মোট ১,১৪৬ টি সাইট পুনরায় সচল করা হয়। বর্তমানে সকল অপারেটরদের মোট ৯৭৬ টি সাইট বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্কের আওতাবহির্ভূত থাকায় তা সচল করার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসমূহআইএসপি

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সিলেট বিভাগের অন্যান্য এলাকাসমূহে চলমান বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় আইএসপি অপারেটরদের নেটওয়ার্ক অপারেশন্স সেন্টার, পয়েন্ট অব প্রেজেন্স (PoP) স্থাপনাসমূহ প্লাবিত ও বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যেসকল PoP সমূহে প্রবেশ করা যাচ্ছে সেসকল PoP-এ পোর্টেবল জেনারেটর (PG) দিয়ে পরিষেবা প্রদান করা হচ্ছে। জেলাসমূহের কিছু সংখ্যক PoP-এ বিদ্যুৎ নিশ্চিত করার জন্য অতিরিক্ত জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। সুনামগঞ্জসহ অন্যান্য ক্ষতিগ্রস্থ এলাকায় আইএসপি অপারেটরসমূহ তাদের টিম পাঠিয়ে নেটওয়ার্ক সচল রাখার জন্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আইআইজিঃ

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সিলেট বিভাগের অন্যান্য এলাকাসমূহে ১৫ টি আইআইজি অপারেটরের মোট ৪৮টি পয়েন্ট অব প্রেজেন্স (PoP) আছে যার অধিকাংশই সচল রয়েছে। তবে বন্যাপ্লাবিত এলাকায় অবস্থিত অনেক সাইটে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে বন্ধ হয়ে যাওয়ায় ইন্টারনেট সংযোগ প্রাপ্তিতে সাময়িকভাবে প্রতিবন্ধকতা দেখা দেয়। যেসকল PoP সমূহে প্রবেশ করা যাচ্ছে সেসকল PoP-এ পোর্টেবল জেনারেটর (PG) দিয়ে পরিষেবা প্রদান করা হচ্ছে। সিলেট জেলায় অবস্থিত কয়েকটি আইআইজি এর PoP-এ ডিজেল জেনারেটর (DG) এর মাধ্যমে পরিচালনার জন্যে একটি অস্থায়ী প্রাচীর নির্মাণ করা হয়েছে। উক্ত জেলার কিছু সংখ্যক PoP-এ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে অতিরিক্ত ডিজেল চালিত জেনারেটর এবং পোর্টেবল জেনারেটর ভাড়া করা হয়েছে।

এনটিটিএনঃ

এনটিটিএন অপারেটরদের মধ্যে সামিট কমিউনিকেশনস লি: মোট ২৬২টি পয়েন্ট অব প্রেজেন্স (PoP) রয়েছে, যার ১৩৭টি এ্যাকটিভ এবং ১২৫টি ইনএ্যাকটিভ রয়েছে। বাহন লি: এর ২৯টি পয়েন্ট অব ইন্টারকানেকশন (পিওআই) এর মধ্যে সবগুলোই এ্যাকটিভ  রয়েছে এবং ফাইবার এট হোম লি: এর সবগুলো  পয়েন্ট অব ইন্টারকানেকশন (পিওআই) এ্যাকটিভ রয়েছে শুধুমাত্র ছাতক (সুনামগঞ্জ) এর পিওআইটি ছাড়া । বন্যাপ্লাবিত এলাকার অনেক সাইটে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে বন্ধ হওয়ায় উক্ত এলাকাসমূহে এনটিটিএন সংযোগ প্রাপ্তিতে সাময়িকভাবে প্রতিবন্ধকতা দেখা দেয়। বর্তমানে সবগুলো এনটিটিএনই নিরবচ্ছিন্ন সংযোগ চালু আছে । 

বিটিসিএল

১৯ জুন ২০২২, জেনারেটর রুমের পানি পাম্প দিয়ে সেচে বের করে টেলিটকের জেনারেটর ব্যবহারের জন্য বিকল্প পাওয়ার ক্যাবল সংস্থাপন করা হয়। দুইদিন সার্বক্ষণিক  নিরলস প্রচেষ্টার ফলে ১৯ জুন দুপুর ২টায় সিলেটের সাথে ঢাকার টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করা সম্ভব হয়।  বর্তমানে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিদুৎ না থাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ আছে। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় বন্যার জন্য অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্থ হওয়ায় টেলিকমিউনিশনস বন্ধ আছে যদিও জকিগঞ্জ উপজেলায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। সুনামগঞ্জ জেলায় বিটিসিএল এর নেটওয়ার্ক ডাউন রয়েছে।  এছাড়া সিলেটের অন্যান্য উপজেলায় বিটিসিএল এর টেলিযোগাযোগ চালু আছে। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা ছাড়া সবকটি উপজেলায় এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ছাড়া সবকটি উপজেলায় টেলিযোগাযোগ ব্যবস্থা চালু আছে।  বিটিসিএল এর ছাতক উপজেলার টেলিযোগাযোগ যন্ত্রপাতি বন্যার জন্য ক্ষতিগ্রস্থ হয়েছে  জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাটের অপটিক্যাল ফাইবারের ব্যাপক ক্ষতি হয়েছে। বিটিসিএল অতি অল্প সময়ে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করতে সক্ষম হয়েছে।  আজ সুনামগঞ্জে বিটিসিএলের নেটওয়ার্ক সচল করা সম্ভব হবে মর্মে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিঃবিএসসিএলঃ

গত শনিবার ১২ টি VSAT সুনামগঞ্জে সেনাবাহিনীর নিকট প্রেরণ করা হয়েছে, যার মধ্যে হাইটেক পার্ক ক্যাম্পে  ১ টি, সুনামগঞ্জ ডিসি’র কার্যালয় ০১ টি  এবং সার্কিট হাউজে ০১ টি করে চালু করা হয়েছে। সিলেট স্থানীয় প্রশাসন নিকটে ২৩ টি VSAT গত রবিবারে প্রেরণ করা হয়েছে। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ০১টি VSAT স্থাপন করা হয়েছে। এছাড়া আরও ০২টি  VSAT স্থাপনের কার্যক্রম চালু রয়েছে।  

গ্রামীণফোন এবং রবির  বিশেষ প্যাকেজঃ

সিলেট বিভাগের বন্যাকবলিত এলাকায় গ্রামীণফোন গ্রাহকদের জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য ফ্রি ১০ মিনিট টক টাইম প্রদান করছে এবং মোবাইল অপারেটর রবি প্রদান করছে ফ্রি ১০ মিনিট টকটাইম ও ১০০ এমবি ইন্টারনেট।

উল্লেখ্য, ইতোমধ্যে বিটিআরসি হতে বন্যাকবলিত স্থানসমূহের টেলিযোগাযোগ সেবার সার্বিক পরিস্থিতির জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। উক্ত সেল সকল অপারেটরদের সাথে সমন্বয়ের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ইতোপূর্বে বিটিআরসি হতে ০৪ টি অপারটরের মোট ১৬টি টোল ফ্রি নম্বরের অনুমোদন প্রদান করে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। এই দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন অপারেটরদের নেটওয়ার্ক পুনরায় সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রদত্ত সড়ক ও নৌ পথে পরিবহন ব্যবস্থা ব্যবহার করে বিভিন্ন মোবাইল অপারেটর ও বিটিসিএল তাদের সাইট দ্রুত সময়ে সচল করতে পেরেছে। পরিবহন ব্যবস্থা ছাড়াও দুর্গম এলাকায় পোর্টেবল জেনারেটর বহনের কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা করছে যার মাধ্যমে সংশ্লিষ্ট অপারেটরগণ উপকৃত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি