শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

দেশের প্রথম অনলাইন “শস্য উৎসব ২০২১”

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম হোলসেইল মার্কেটপ্লেস ‘সদাগরডটকম’ এর আয়োজনে ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উদ্বোধন হলো কৃষকের হাসিমুখ ফোটাতে ‘সদাগর শস্য উৎসব ২০২১ ‘এর। এবারের আয়োজনের স্লোগান ‘শস্যই নিশ্চয়তা, শস্যই সমৃদ্ধি’। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ‘সদাগর শস্য  উৎসব ২০২১’ এর আয়োজনে একজন পাইকারী উদ্যোক্তা দেশের যেকোনো প্রান্ত থেকে স্পেশাল মিনিকেট চাল মাত্র ৪০টাকায় কিনতে পারবে, যা এযাবৎকালের সর্বোচ্চ পাইকারী অফার একটি উৎসবে। তারা আয়োজন জানায়, একজন উদ্যোক্তা একদিনে ৫ টন থেকে শুরু করে সর্বোচ্চ ৩২ টন চাল অর্ডার করতে পারবেন এবং বুকিং এর তারিখ হতে প্রথম সাতদিনের মধ্যে চালের প্রথম কিস্তির চালান পেয়ে যাবেন। 

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সদাগর ডটকমের সিইও আরিফ চৌধুরী,  চিফ স্ট্রাটেজী অফিসার জাহিদুল আলম শাহ, জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব জাহিদ হাসান, ‘শস্য উৎসব ২০২১’ এর প্রজেক্ট ডিরেক্টর নোমান রবিন, জনপ্রিয় সংগীত শিল্পী নাসিম আলী খান প্রমুখসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

সদাগর ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ চৌধুরী বলেন, ‘আমাদের শস্য উৎসব  এর মূল উদ্দেশ্য সরাসরি কৃষকের ঘর থেকে শস্য পৌঁছে যাবে পাইকারীর ঘরে। কৃষক পাবে ন্যায্যমূল্য, পাইকারী ব্যবসায় আসবে সর্বোচ্চ গতি আর এজন্য দরকার পাইকারী ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি আমাদের সরকারের আইসিটি বিভাগের সহযোগীতায় সবসময় মানুষের পাশে থাকতে কাজ করছি।’

জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব জাহিদ হাসান বলেন, “ করোনা মহামারীতে যখন পুরো দেশ স্থবির, কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে চিন্তিত, তখন সদাগর ডট কমের এ আয়োজনের সাধুবাদ জানাই! “

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি