মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

দেশজুড়ে পণ্য ডেলিভারি ও টাকা গ্রহণে ডাক বিভাগের অনুমোদন পেলো “ডেলিভারি টাইগার”

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ‘কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষ’ হতে দেশজুড়ে ই-কমার্সের পণ্য ডেলিভারি এবং ডেলিভারির টাকা সংগ্রহ ও বিতরণ করার অধিকার পেয়েছে দেশের ই-কমার্স ডেলিভারি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডেলিভারি টাইগার।

সম্প্রতি, ঢাকার পোস্ট অফিস কার্যালয়ে সম্প্রতি ‘মেইলিং অপারেটর ও কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের’ চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিউদ্দিন ডেলিভারি টাইগারের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুরকে আনুষ্ঠানিক ভাবে লাইসেন্স  হস্তান্তর করেন ।

টেকভিশন২৪.কম কে ফাহিম মাশরুর বলেন, ডেলিভারি টাইগার আরো আগে আবেদন করেছিল। গত বৃহস্পতিবার আমরা আনুষ্ঠানিকভাবে লাইসেন্স গ্রহণ করেছি। এখন থেকে পণ্য ডেলিভারি ও ডেলিভারির টাকা সংগ্রহ করতে আমাদের আর বাঁধ নেই। প্রত্যেকটা ডেলিভারি কোম্পানিকে লাইসেন্স বাধ্যতামূলক নিতে হয়। বর্তমানে প্রায় ২০০ থেকে ৩০০ ডেলিভারি কোম্পানি সেবা দিয়ে যাচ্ছে, তাদের সবার লাইসেন্স নয় আছে কিনা আমার জানা নেই।  আমরা এ লাইসেন্সের জন্য ডাক বিভাগে প্রায় ৬০ লক্ষ টাকা সিকিউরিটি হিসেবে জমা দিয়েছি।  ডাক বিভাগ দেশের ই-কমার্স বিস্তারের ব্যাপক ভূমিকা পালন করতে পারে। গত ২ বছরে ই-কমার্স খাতে নানা ধরণের দুর্ঘটনা বা প্রতারণার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল আইনের যথাযথ প্রয়োগের অভাব। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় এনেছে যা শৃঙ্খলা আনতে সহায়তা করবে। ই-কমার্স ডেলিভারির জন্য ডাক বিভাগের লাইসেন্সও একই ভাবে কাস্টমার ও বিক্রেতাদের যেকোনো প্রতারণার ঝুঁকি থেকে রক্ষা করবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, যে দেশে অনলাইনে ই-কমার্স ব্যবসার ব্যাপক প্রসার হয়েছে। একই সাথে সঠিক সময়ে পণ্য না পাওয়ার অভিযোগও অনেক বেড়ে গেছে। সরকার ইতিমধ্যেই বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সাথে সাথে বেশ কিছু কুরিয়ার কোম্পানিগুলোর বিরুদ্ধেও অভিযোগ আছে যে তারা পণ্য ডেলিভারি করে কাস্টমার থেকে যে নগদ অর্থ সংগ্রহ করে, তা সঠিক সময়ে বিক্রেতার কাছে জমা দেয় না। এছাড়ও অনেক ক্ষেত্রে ডেলিভারির পণ্য চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়I এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ই-কমার্স ক্রেতা ও বিক্রেতা দুপক্ষই (বর্তনামে ৮০% এর বেশি অনলাইন অর্ডারের ক্ষেত্রে পণ্যের দাম কুরিয়ার কোম্পানিগুলো কাস্টমারদের কাছ থেকে পণ্য ডেলিভারীর পরে নগদ সংগ্রহ করে)।

ই-কমার্স ডেলিভারি ও টাকা সংগ্রহের প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার জন্য সরকারের ‘কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষ’, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে ডাক বিভাগের লাইসেন্স ছাড়া অনলাইন অর্ডারের প্রোডাক্ট ডেলিভারি করা বা টাকা কাস্টমারদের থেকে সংগ্রহ করা আইনগত ভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা জানতে ক্লিক করুন

ডেলিভারি টাইগার নিয়ে আরো জানতে : https://deliverytiger.com.bd/

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি