শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

দারাজ থেকে সরে দাঁড়ালেন মিকেলসেন

টেকভিশন২৪ ডেস্ক: ব্যক্তিগত কারণ দেখিয়ে দারাজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিয়ার্কে মিকেলসেন।

বুধবার (২৪ জানুয়ারি) ই-কমার্স গ্রুপ দারাজ তাদের ওয়েবসাইটে এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। তার জায়গায় লাজাডা গ্রুপের সিইও জেমস ডং বর্তমানে দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন।

দারাজ ও লাজাদা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সহযোগী প্রতিষ্ঠান।

বিয়ার্কে মিকেলসেন দারাজ গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি বাজারে কোম্পানিটি প্রবৃদ্ধি দেখভাল করেন।

তিনি বলেন, আমার উদ্দেশ্য ছিল সবসময়ই দারাজকে এমন একটি ব্যবসায় পরিণত করা, যা বাজারে দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে।

তিনি আরও বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে নতুন সিইও দারাজ ও এর সহযোগী কোম্পানিগুলোর সমন্বয় আরও বাড়াবে।

দারাজ গ্রুপ ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি তখন থেকে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসা প্রসারে সহায়তা করেছে।

ই-কমার্স প্ল্যাটফর্মটি ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি