রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
26 C
Dhaka

তথ্য বিক্রি করছে অ্যাভাস্ট, বিশাল জরিমানার মুখে

টেকভিশন২৪ ডেস্ক: অনুমতি ছাড়া ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও বিক্রির অভিযোগে অ্যাভাস্টকে জরিমানা করেছে ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। এর পরিপ্রেক্ষিতে সাইবার নিরাপত্তা সফটওয়্যার ডেভেলপার কোম্পানিটিকে ১ কোটি ৬৫ লাখ ডলার জরিমানা দিতে হবে।

প্রযুক্তিবিশারদদের মতে, এফটিসির এ সিদ্ধান্তের কারণে অ্যান্টিভাইরাস সফটওয়্যার খাতে অ্যাভাস্টের যে সুনাম রয়েছে তাতে বিরূপ প্রভাব পড়বে। অ্যাভাস্ট মূলত যুক্তরাজ্যভিত্তিক একটি কোম্পানি এবং জাম্পশট নামে কোম্পানির একটি ভর্তুকি প্রতিষ্ঠানও রয়েছে।

অভিযোগ রয়েছে, কোম্পানিটি চেক প্রজাতন্ত্রের গ্রাহকদের ব্রাউজিং-সংক্রান্ত তথ্য সংরক্ষণ করছে এবং কোনো ঘোষণা ছাড়াই সেগুলো বিক্রিও করেছে। কোম্পানিটি সার্চ হিস্ট্রি থেকে শুরু ওয়েবসাইট ভিজিটের প্যাটার্ন-সংক্রান্ত তথ্য ব্রাউজার এক্সটেনশন ও অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মাধ্যমে সংগ্রহ করেছে। এসব তথ্য মুছে ফেলার কথা বললেও অ্যাভাস্ট সেগুলো সংরক্ষণ করেছে। এমনকি ১০০-এর বেশি তৃতীয় পক্ষের কাছে বিক্রি করেছে বলেও অভিযোগে জানানো হয়েছে।

অনলাইন ট্র্যাকিংয়ের বিরুদ্ধে সুরক্ষা দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেয়ার কারণেও অ্যাভাস্টকে অভিযুক্ত করেছে এফটিসি। গ্রাহকের তথ্য সংরক্ষণ ও বিক্রির মাধ্যমে কোম্পানিটি গ্রাহকদের বিশ্বাস ভঙ্গ করেছে বলেও জানায় সংস্থাটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

ঢাকায় রাশিয়ান হাউসে সাংবাদিকদের নিয়ে আরটি’র বিশেষ সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় রাশিয়া টুডে...

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি