বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

ঢাকায় অফিস চালু করেছে “ভিসা”

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা সম্প্রতি ঢাকায় নিজেদের নতুন অফিস চালু করেছে। প্রতিষ্ঠানটির নতুন অফিসের উদ্বোধন ডিজিটাল রূপান্তর এবং নগদ অর্থবিহীন সমাজের দিকে বাংলাদেশের যাত্রাকে ত্বরান্বিত করতে ভিসার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে। স্বাচ্ছন্দ্যদায়ক ডিজাইনে তৈরি করা হয়েছে আধুনিক এ অফিস। হাইব্রিড কর্মপরিবেশ নিয়ে ভিসার বৈশ্বিক প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকার নতুন অফিসেও কাজ করার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সৃজনশীলতা বিকাশ ও প্রকাশের সুযোগ প্রদান করা হবে, যা প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তির সংস্কৃতি, স্বাচ্ছন্দ্যে কাজ করা এবং অংশীদারিত্বেরই বহিঃপ্রকাশ।

ভিসা’র ঢাকায় নিজেদের নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসডি’র পরিচালক মো. শারাফত উল্লাহ খান, পিএসডি’র অতিরিক্ত পরিচালক জুলিয়া চৌধুরী এবং ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু।

প্রতিষ্ঠানটির নতুন অফিস ও পেমেন্ট বিষয়ে অভিজ্ঞ পেশাদাররা স্থানীয় ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে নিবেদিতভাবে কাজ করবে, যা ভিসাকে বাংলাদেশের খাত সংশ্লিষ্ট চাহিদা আরও দক্ষতার সঙ্গে এবং কার্যকরভাবে পূরণে সহায়তা করবে; পাশাপাশি, স্থানীয় মেধাবী তরুণদের মধ্য থেকে ভিসার জন্য সম্ভাবনাময় পেশাদার গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। একইসঙ্গে, প্রতিষ্ঠানটির বিস্তৃতির অংশ হিসেবে আরও বেশি উদীয়মান বাজারগুলোতে ভিসার সেবা বিস্তারে সক্ষম করে তুলবে।

বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ভিসা। প্রতিষ্ঠানটির ডিজিটালভাবে সংযুক্ত ও আর্থিকভাবে অন্তর্ভুক্তিমূলক বিশ্ব নিয়ে নিজেদের লক্ষ্যের প্রতিফলন হিসেবে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকায় নতুন অফিস চালু করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি