মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
33.2 C
Dhaka

ড.ওয়াজেদ মিয়া ছিলেন নির্লোভ, নিরহংকার মানুষ: আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ছিলেন নির্লোভ, নিরহংকার ও সাদা মনের মানুষ। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ড. ওয়াজেদ মিয়া তাঁর সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।

প্রতিমন্ত্রী আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর কর্মময় জীবনের ওপর আলোচনা সভায় অনলাইন প্লাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মিজ রীনা পারভীন, রংপুরের জেলা প্রশাসক মো: আসিব আহসান, আনবিক শক্তি কমিশনের ডাইরেক্টর ডা. সৈয়দ মোহাম্মদ হোসেন, ড. এম এ ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ এ কে এম ছায়াদাত হোসেন বকুল, পীরগঞ্জ পৌরসভার মেয়র  ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ক্ষমতার অনেক কাছাকাছি থেকেও কখনও ক্ষমতার দাপট দেখাননি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন এটাই ছিল তার জীবনের অন্যতম বড় একটি দিক। ড. ওয়াজেদ মিয়া ছিলেন একজন নম্র, ভদ্র, সদালাপি ও উদারনৈতিক মানুষ|

ড. ওয়াজেদ মিয়াকে তীক্ষ্ম মেধার অধিকারী ও রাজনৈতিক সচেতন ব্যক্তি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীকার আন্দোলনে ড. ওয়াজেদ রাজপথে সাহসী ভূমিকা রেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়াকে একজন আদর্শ পিতা ও স্বামী উল্লেখ করে তিনি আরও বলেন ড. ওয়াজেদ মিয়ার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ আন্তর্জাতিক আইটি প্রকৌশলী ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল আন্তর্জাতিক অটিজম বিশেষজ্ঞ। নাটোরে ড. ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেয়ায় শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে  খ্যাতিমান এ বিজ্ঞানীর আদর্শ তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান।

তিনি বলেন ড. ওয়াজেদ মিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে স্বপ্ন ছিল তা আজ বাস্তবায়নের পথে।’ প্রতিমন্ত্রী বলেন জাতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করায় ড. ওয়াজেদ মিয়া সবার জন্য আদর্শ হয়ে থাকবে এবং তাঁর অবদানের জন্য মানুষ তাকে চিরকাল স্মরণ করবে। তিনি বলেন ওয়াজেদ মিয়ার আদর্শে অনুপ্রাণীত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে DbœZ I সমৃদ্ধ বাংলাদেশ তথা প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করলেই ওয়াজেদ মিয়ার আত্মা শান্তি পাবে।

পরে ড. ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি